1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
Title :
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু বাংলাদেশের পোশাকশিল্প থেকে ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ সরাল বিদেশি ব্র্যান্ড দেশে-বিদেশে গেলেই এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী প্রথম প্রান্তিক প্রকাশ করেছে সী পার্ল বিচ রিসোর্ট প্রথম প্রান্তিক প্রকাশ করেছে এনার্জিপ্যাক পাওয়ার টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার দরে মিশ্র প্রবণতা চান্দিনায় মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৩৮ স্টেশনে আনসার মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫৩০ চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন

সূচকের উত্থানে চলছে লেনদেন

  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২, ১১.০৯ এএম
  • ২৩৭ Time View

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচক বাড়লেও অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সকাল সাড়ে ১০টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৪১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭ টির, দর কমেছে ৪৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫১ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪১৭ কোটি ২৮ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৮৬পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৩৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭ টির, দর কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৬ কোটি ২৯ লাখ ৯৩ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com