1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Title :
ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর পতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত শ্যালক হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নবীনগরে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, গ্রেফতার ১, মূল হোতা এখনো পলাতক ওয়ালটন স্মার্ট ফ্রিজ ডিপিডিএলের ঈদ পরবর্তী রাউন্ডে খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে গাইলেন কনক দত্ত কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের শেষ আশ্রয়ও গুঁড়িয়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

এ সপ্তাহের রাশিফল (১-৭ অক্টোবর)

  • আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৭.০১ পিএম
  • ২৩১ Time View

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি ( ২১ মার্চ – ২০ এপ্রিল ) : প্রতিটি কাজে ধৈর্য ও একাগ্রতা বৃদ্ধি করুন। আর্থিক ও বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ নয়। সিদ্ধান্তহীনতার জন্য বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হতে পারে। রাগ, জেদ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।অপ্রিয় সত্য কথা বলার জন্য আত্মীয়-স্বজনরা ক্ষিপ্ত হতে পারে।

বৃষ রাশি ( ২১ এপ্রিল – ২১ মে ) : এ সপ্তাহে আপনি মানসিক আনন্দ উপভোগ করবেন। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। প্রিয়জনের ভালোবাসা ও সহযোগিতা পাবেন। তবে ধৈর্যহীনতার জন্য অনেক ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। কাজের পরিবেশ আপনার অনুকূলে নাও থাকতে পারে। শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। ভ্রমণ শুভ।

মিথুন রাশি ( ২২ মে – ২১ জুন ) : সিদ্ধান্তহীনতা বাড়তে পারে। সঠিক ডায়েট মেনে চলুন। সকল পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মানিয়ে চলার চেষ্টা করুন। যোগাযোগ বাড়বে। আর্থিক বিষয় নিয়ে অনিশ্চিয়তা বাড়তে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য হতে পারে। পেশাগতভাবে সফল হবেন। ভ্রমণ শুভ।

কর্কট রাশি ( ‌‌২২ জুন – ২৩ জুলাই ) : পরিবারের প্রতি আকর্ষণ অনুভব করবেন। সব ধরনের চঞ্চলতা পরিহার করে পরিকল্পিত ধারাবাহিকভাবে কাজ করুন, সফলতা আসবে। আর্থিক ও ব্যবসা সংক্রান্ত বিষয় আপনার অনুকূলে নাও থাকতে পারে। শারীরিক সুস্থ থাকতে হলে সঠিক ডায়েট মেনে চলুন। রোমান্টিক সম্পর্কে টানাপোড়েন থাকবে।

সিংহ রাশি ( ২৩ জুলাই – ২৩ আগস্ট ) : মতানৈক্য এড়িয়ে চলুন। নেতিবাচক লোকজন আপনাকে বিব্রত করতে পারে। কারো প্রশংসায় বিভ্রান্ত হবেন না। শারীরিক সুস্থতার জন্য নিয়মিত ব্যয়াম ও শারীরিক পরিশ্রম বৃদ্ধি করুন। আর্থিক চাপে থাকতে পারেন। দাম্পত্য পারিবারিক ঝামেলা বাড়তে পারে। রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে।

কন্যা রাশি ( ২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর ) : অনেকে আপনাকে ভুল বুঝতে পারে। আর্থিক অবস্থা ভালো যাবে না। পারিবারিক সমস্যা উপস্থিত বুদ্ধি দিয়ে সমাধান করতে হবে। কাজের অগ্রগতি বাধা প্রাপ্ত হবে। জীবনসঙ্গীর সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হতে পারে। কোনো দীর্ঘ পরিকল্পনা গ্রহণ না করাই ভালো হবে।

তুলা রাশি ( ২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর ) : সঠিক পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পদক্ষেপ গ্রহণ করুন। পেশাগত উন্নতির জন্য অভিজ্ঞ কারোর পরামর্শ গ্রহণ করুন। প্রেমঘটিত বিষয় আপনার জন্য ভালো যাবে না। দাম্পত্য জীবন নিয়ে সমস্যা হতে পারে। আর্থিক অবস্থার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে।

বৃশ্চিক রাশি ( ২৪ অক্টোবর – ২২ নভেম্বর ) : ব্যক্তিগত বিষয় কারো সঙ্গে শেয়ার করবেন না। শত্রু থেকে সাবধানে থাকতে হবে। সবার সঙ্গে সদয় ব্যবহার করুন। আর্থিক পরিস্থিতি খুব ভালো যাবে না। যানবাহন সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হতে পারে। অপ্রিয় সত্য কথা বলা থেকে বিরত থাকার চেষ্টা করুন। পেশাগত কাজে সফলতা পাবেন। রোমান্টিক সম্পর্কে টানাপোড়েন থাকবে।

ধনু রাশি ( ২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর ) : জীবন সাথী ও পারিবারিক বিষয়ে মতানৈক্য হতে পারে। দাম্পত্য জীবনে মতের সমন্বয় করে চলুন। শারীরিক সুস্থতার জন্য অতিরিক্ত ঝাল মসলা ও চর্বিজাতীয় খাবার বর্জন করুন। পেশাগত কাজে সফলতা পাবেন। কারো কারো পদন্নোতি হওয়ার সম্ভবনা আছে। আর্থিক বিষয় ভালো যাবে।

মকর রাশি ( ২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি ) : মানসিক উদ্বেগ পরিহার করুন। মানসিকভাবে প্রফুল্ল ও সজীব থাকতে হবে। কাজের জায়গায় প্রতিকূলতা থাকতে পারে। আর্থিক দিক থেকে চাপে থাকতে পারেন।  সবধরনের গোপনীয়তা রক্ষার চেষ্টা করুন। বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ নয়।

কুম্ভ রাশি ( ২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি ) : আবেগ ও কল্পনা প্রবণতাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। স্নায়বিক চাপ অনুভব করতে পারেন। প্রেম সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ নয়। বিনিয়োগে সাবধানে থাকতে হবে। শারীরিকভাবে সাবধানে থাকতে হবে। যানবাহন ও যন্ত্রপাতি  ব্যবহারে সতর্ক থাকুন। দূরে ভ্রমণে সতর্ক থাকতে হবে। কাজের পরিবেশ আপনার অনুকূলে নাও থাকতে পারে।

মীন রাশি ( ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ ) : ভাবপ্রবণতা নিয়ন্ত্রণে রাখতে হবে। আর্থিক পরিস্থিতি অনুযায়ী মানিয়ে চলার চেষ্টা করুন। আত্নবিশ্বাসী ও দৃঢ় প্রত্যয়ী হওয়ার চেষ্টা করুন। সহজে শরীরে ঠান্ডা লাগতে দিবেন না। ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে। পেশাগত কাজে উদ্বেগ পরিহার করুন। রোমান্টিক সম্পর্কে টানাপোড়েন থাকবে। ভ্রমণ শুভ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com