1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি

সপ্তাহজুড়ে ডিএসইতে সূচকের সাথে কমেছে লেনদেনও

  • আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১০.১৯ এএম
  • ১০০ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণও। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ২৭.৭৪ শতাংশ। সপ্তাহ শেষে ডিএসইতে বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৭ হাজার ৩০৬ কোটি ১৭ লাখ ৬৭  হাজার  টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১০ হাজার ১১০ কোটি ৯০ লাখ ৮ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ৮০৪ কোটি ২১ লাখ ৪১ হাজার টাকার বা ২৭.৭৪ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৫১ দশমিক ১১ পয়েন্ট বা  দশমিক ৭৮ শতাংশ কমে ৬ হাজার ৫১২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩৫ দশমিক ২৭ পয়েন্ট বা ১ দশমিক ৪৯ শতাংশ কমে  ২ হাজার ৩৩০ পয়েন্টে নেমেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ পয়েন্ট বা ১ দশমিক ১৮ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৭৩টির। আর ১৫২টির দাম ছিল অপরিবর্তিত।

সার্বিক বাজারে দরপতন থাকায় বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ২ হাজার ৮২৯ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার ৪২ টাকা বা দশমিক ৫৪ শতাংশ।

সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৩ কোটি ৯৯ লাখ ২৩ হাজার  টাকা। আর সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১৯ হাজার ৯১৪ কোটি ৪ লাখ ৮৫ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com