1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Title :
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৩৮ স্টেশনে আনসার মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫৩০ চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার; টাঙ্গাইলে হাত বাড়ালেই মিলছে মরণনেশা IFRS 9 বাস্তবায়নে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত অংশীদারত্বে ECL ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরি করল আইএফআইসি ব্যাংক সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি আনতে আইপিও নীতিমালা সংশোধন আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা

৪ ইউক্রেনীয় অঞ্চল নিয়ে পুতিনের ঘোষণা আজ

  • আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১১.৪৮ এএম
  • ২৯৩ Time View

বৃহস্পতিবার খেরসন এবং ঝাপোরিজ্ঝিয়ার স্বাধীনতা ঘোষণা করেছে ক্রেমলিন। শুক্রবার তাদের অধিগ্রহণ করা হবে। আজ ক্রেমলিনে একটি অনুষ্ঠান করে লুহানস্ক, দনেৎস্ক, খেরসন এবং ঝাপোরিজ্ঝিয়া অধিগ্রহণ করবে রাশিয়া।

দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ডাকা হয়েছে, চারটি অঞ্চলের মস্কো নির্দেশিত প্রধানদের। তাদের উপস্থিতিতে ওই চার জায়গাকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ হিসেবে চিহ্নিত করা হবে। স্বাভাবিকভাবেই ইউক্রেনসহ গোটা পশ্চিমা দুনিয়া এর বিরোধিতা করছে।

২০১৪ সালে ক্রাইমিয়া ঠিক এভাবেই দখল করেছিল রাশিয়া। ২০২২ সালের যুদ্ধ শুরু হওয়ার অব্যবহিত আগে দনেৎস্ক এবং লুহানস্কের স্বাধীনতা ঘোষণা করেছিল রাশিয়া। অন্য কোনো দেশ তা স্বীকার না করলেও রাশিয়া তাদের পাশে দাঁড়িয়েছিল। দুইটি এলাকাতেই বিচ্ছিন্নতাবাদী প্রতিনিধিদের সাহায্য করেছিল। এবং তার ঠিক পরেই যুগ্ধ শুরু হয়।

এবার খেরসন এবং ঝাপোরিজ্ঝিয়ার সঙ্গেও ঠিক সেই একই কাজ করা হলো। বস্তুত, এর আগে চারদিন ধরে এই অঞ্চলগুলিকে গণভোট করা হয়েছে। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রাশিয়া। যদিও জাতিসংঘ, আমেরিকা, ইউরোপ-কেউই ওই গণভোটকে স্বীকৃতি দেয়নি। রাশিয়ার কাজকেও তারা স্বীকৃতি দিচ্ছে না।

শুক্রবার ক্রেমলিনে যখন অধিগ্রহণের অনুষ্ঠান হবে তখন জরুরি বৈঠকে বসছে ইউক্রেন। দেশটির সেনাপ্রধান, রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে বৈঠক করবেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কীভাবে ওই চারটি অঞ্চলকে রাশিয়ার হাত থেকে বাঁচানো যায়, তা নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। বিশ্ব নেতাদের কাছেও এ বিষয়ে আবেদন জানিয়েছেন জেলেনস্কি।

মার্কিন কংগ্রেসে রাশিয়ার নতুন পদক্ষেপের নিন্দা করা হয়েছে। ঐক্যবদ্ধভাবে মার্কিন কংগ্রেস জানিয়েছে, তারা এই বিষয়টি সমর্থন করছে না। কোনোভাবেই রাশিয়া ইউক্রেনের অংশ অধিগ্রহণ করতে পারে না। ১২৪ বিলিয়ন ডলারের নতুন প্যাকেজের কথাও ঘোষণা করেছে আমেরিকা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্যক্তিগতভাবে রাশিয়ার এই কাজের তীব্র নিন্দা করেছেন। রাশিয়া যাতে তাদের কাজ সফল না হয়, তার জন্য তিনি সার্বিকভাবে ইউক্রেনের পাশে আছেন বলে জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার এই পদক্ষেপের নিন্দা করেছে।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com