1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Title :
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৩৮ স্টেশনে আনসার মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫৩০ চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার; টাঙ্গাইলে হাত বাড়ালেই মিলছে মরণনেশা IFRS 9 বাস্তবায়নে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত অংশীদারত্বে ECL ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরি করল আইএফআইসি ব্যাংক সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি আনতে আইপিও নীতিমালা সংশোধন আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা

আইনমন্ত্রী: তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টে ফেরার কোন সুযোগ নেই

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৫.০২ পিএম
  • ২৯৪ Time View

তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টে ফেরার আর কোন সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বাংলাদেশের জনগণ আইনের শাসনে বিশ্বাস করে। বাংলাদেশের জনগন দেশের সর্বোচ্চ আদালতকে সম্মান করে, শ্রদ্ধা করে। সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টকে অবৈধ বলে রায় দিয়েছে। সে কনসেপ্টে ফেরার আর কোনো সূযোগ নেই।

বৃহস্পতিবার রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব নৌ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আরও কিছুদিন বাংলাদেশে থেকে দেখেশুনে এ বিষয়ে বক্তব্য দেওয়া উচিত ছিল। তিনি আরও কিছুদিন থাকলে বুঝতে পারতেন আমাদের এখানে মানবাধিকার পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।

নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌ পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com