1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
Title :
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৩৮ স্টেশনে আনসার মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫৩০ চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার; টাঙ্গাইলে হাত বাড়ালেই মিলছে মরণনেশা IFRS 9 বাস্তবায়নে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত অংশীদারত্বে ECL ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরি করল আইএফআইসি ব্যাংক সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি আনতে আইপিও নীতিমালা সংশোধন আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা

জানুয়ারি থেকে এসএমইর সর্বনিম্ম বিনিয়োগ ৩০ লাখ টাকা কার্যকর হবে

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১২.৫৬ পিএম
  • ২৮০ Time View

আগামী জানুয়ারী মাস থেকে এসএমই খাতে লেনদেনর সর্ব নিম্ম বিনিয়োগ কার্যকর হবে। ২০ লাখ টাকা বিনিয়োগ থাকলে আগামী অক্টোবর -ডিসেম্বর মাসে এসএমইতে লেন করা যাবা।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ২২ সেপ্টেম্বর ২০ লাখের পরিবর্তে ৩০ লাখ টাকা করে আদেশ জারি করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এ আদেশ জারি করেন। এতে কোয়ালিফাইড ইনভেস্টরদের বিনিয়োগের সর্বনিম্ন সীমা ৩০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, এসএমইতে লেনদেনে যোগ্য হতে ৩০ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। এখন যেসব যোগ্য বিনিয়োগকারীদের বিনিয়োগ ২০ লাখ টাকা তাদের আগামী ৩ মাসের মধ্যে ৩০ লাখ টাকায় উন্নীত করতে হবে।

বিনিয়োগকারীদের ৩০ লাখ টাকা বিনিয়োগের ভিত্তিতে প্রতি প্রান্তিকে এসএমইতে লেনদেন যোগ্য করতে স্বয়ংক্রিয়ভাবে বিনা খরচে রেজিস্ট্রেশন করা হবে। এজন্য প্রতি প্রান্তিকে সিডিবিএল বা ডিপি বিনিয়োগকারীর বিস্তারিত তথ্য স্টক এক্সচেঞ্জে জমা দেবে।

এরই মধ্যে যারা ২০ লাখ টাকা বিনিয়োগ দিয়ে কোয়ালিফাইড ইনভেস্টর হয়ে এসএমই কোম্পানির শেয়ার ধারণ করছেন তারা যদি ৩০ লাখ টাকার শর্ত পূরণ না করেন, তাহলে তারা এসএমইর শেয়ার শুধুমাত্র বিক্রি করতে পারবেন, কিনতে পারবেন না।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এসএমই মার্কেটে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে কোয়ালিফাইড ইনভেস্টর হওয়ার জন্য পুঁজিবাজারে ৫০ লাখ টাকা থেকে কমিয়ে ২০ লাখ টাকা করে বিএসইসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com