1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

নৌপরিবহন প্রতিমন্ত্রী: শেখ হাসিনার নেতৃত্বে দেশে মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে

  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১১.৩৬ পিএম
  • ২৮০ Time View

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলার মানুষের অধিকার আদায়ে তিনি কখনও আপোষ করেননি। তাঁর দেশপ্রেম ও মানুষের প্রতি যে ভালবাসা তা থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বুধবার জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের জন্মদিন আনন্দ ও উৎসবের দিন। কারণ আমরা বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছি। রায় কার্যকর হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন করেছি। বিচার কার্যক্রম চলমান। আমরা আনন্দ ও গর্বের সাথে বলতে পারি তারঁ নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। দারিদ্রতা দূর হয়েছে।

তিনি বলেন, অনেকেই দারিদ্রতাকে বিক্রি করে পুরস্কার পেয়েছে, কিন্তু দারিদ্রতা দূর হয়নি। আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ফালগুনী হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদসা, চিত্রনায়ক ওমর সানী এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com