1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

করপোরেট গভর্ন্যান্স নিয়ে সিএসই’র সম্মেলন কাল

  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১০.৪৯ পিএম
  • ১৮২ Time View

তালিকাভুক্ত কোম্পানির সুশাসনের মান বাড়ানোর লক্ষ্যে করপোরেট গভর্ন্যান্স সম্মেলনের আয়োজন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আগামীকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের একটি অভিজাত ক্লাবে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনের উদ্বোধনী সেশনে প্রধান অতিথি থাকবেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার ড. মিজানুর রহমান। ‘করপোরেট গভর্ন্যান্স ফর লিস্টেড সিকিউরিটিজ’ শীর্ষক এই সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিএসইসির নির্বাহী পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামান। আর এতে সভাপতিত্ব করবেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম।

প্রথম সেশনে `Related Pary Transactions and Disclosures’ শিরোনামের প্রবন্ধ উপস্থাপন করবেন হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং এর পার্টনার সাব্বির আহমেদ এফসিএ। আর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রতিষ্ঠান রহমান রহমান হক এর পার্টনার মেহেদী হাসান এফসিএ উপস্থাপন করবেন Auditing of Financial Statements and Audit Opinion’ শিরোনামের প্রবন্ধ।

দ্বিতীয় সেশনেও থাকবে দুটি প্রবন্ধ। এর মধ্যে Corporate Governance Audit’ শিরোনামের প্রবন্ধ উপস্থাপন করবেন আখতার মতিন চৌধুরী এফসিএ, এফসিএস। আর The Role of Corporate Board and Board Committees’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন বিএসইসির কমিশনার ড. মিজানুর রহমান।

সম্মেলনে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সচিবরা অংশ নেবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com