1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

বসুন্ধরার কাছে ২৫% শেয়ার বিক্রির অনুমোদন পেয়েছে সিএসই

  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১০.৪৩ পিএম
  • ১৭২ Time View

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কৌশলগত বিনিয়োগকারী বা স্ট্র্যাটেজিক পার্টনার হতে চলেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। এই গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এবিজি লিমিটেড সিএসইর ২৫ শতাংশ শেয়ার কিনবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সংক্রান্ত প্রস্তাবে সম্মতি দিয়েছে।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৮৩৮ তম কমিশন বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবে অনুসারে, এবিজি লিমিটেড স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ১৫ টাকা দরে সিএসইর ২৫ শতাংশ শেয়ার কিনবে।

স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনাকে আলাদা করা সংক্রান্ত আইন ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট অনুসারে, কৌশলগত, প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ব্লকড শেয়ারের ৬০ শতাংশ বিক্রি করার বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে স্টক এক্সচেঞ্জের মোট শেয়ারের ২৫ শতাংশ কৌশলগত বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে হবে।

এরপর বাকি ৩৫ শতাংশ শেয়ার ইনিশিয়াল পাবলিক অফার (আইপিও) প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে হবে।

অন্যদিকে ৪০ শতাংশ শেয়ারের মালিকানা থাকে স্টক এক্সচেঞ্জ বা ব্রোকারেজ ফার্মের সদস্যদের কাছে।

আইনী বাধ্যবাধকতার আলোকে ২০১৮ সালের সেপ্টেম্বরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের ২৫ শতাংশ শেয়ার দুই কৌশলগত বিনিয়োগকারী শেনঝেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কাছে হস্তান্তর করে। ডিএসই প্রতিটি শেয়ার ২১ টাকা দরে ২৫ শতাংশ শেয়ার ৯৬২ কোটি টাকায় বিক্রি করে। তবে সিএসই তাদের পছন্দমত কোনো প্রস্তাব না পাওয়ায় নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করে কয়েক দফা সময় বাড়িয়ে নিয়েছে। এবার ওই জটিলতার অবসান হচ্ছে।

সিএসই প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালে। বর্তমানে এর পরিশোধিত মূলধন ৬৩৪.৫২ কোটি টাকা এবং শেয়ারের সংখ্যা ৬৩.৪৫ কোটি। ২০২০-২১ অর্থবছরের জন্য সিএসই তার শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

গত বছরের ৩০ জুন পর্যন্ত সিএসইর নিট মুনাফা ছিল ২৮.৩৪ কোটি টাকা, যা আগের বছরে ছিল ৩১.৮৮ কোটি টাকা।

একই সময়ে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ০.৪৫ টাকা এবং এর শেয়ার প্রতি নিট অ্যাসেট ভ্যালু ছিল ১১.৭৫ টাকা।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবিজি লিমিটেডেরও ব্যবস্থাপনা পরিচালক। প্রতিষ্ঠানটি সিএসইর সঙ্গে দেশে পণ্য বিনিময় প্রতিষ্ঠারও চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com