1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
Title :
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৩৮ স্টেশনে আনসার মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫৩০ চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার; টাঙ্গাইলে হাত বাড়ালেই মিলছে মরণনেশা IFRS 9 বাস্তবায়নে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত অংশীদারত্বে ECL ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরি করল আইএফআইসি ব্যাংক সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি আনতে আইপিও নীতিমালা সংশোধন আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা

চীনা ইউয়ানের রেকর্ড দর পতন

  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৩.৪৬ পিএম
  • ২৬৩ Time View

আন্তর্জাতিক বাজারে বুধবার ডলারের বিপরীতে ইউয়ানের দর ২০১১ সালের পর সর্বনিম্নে নামেছে। ওই বছর থেকে দর বাড়া-কমার ডেটা প্রকাশ শুরু হয়।

২০০৮ সালে বৈশ্বিক আর্থিক সংকটের পর সর্বনিম্ন দরপতন হয় ইউয়ানের।

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ তাদের সুদহার ফের বাড়ানোর পর প্রভাবশালী মুদ্রাগুলোর বিপরীতে ঊর্ধ্বমুখী হতে থাকে ডলার। এবার ডলারের বিপরীতে বড় দরপতন দেখল ইউয়ান।

ব্লুমবার্গের, চীনের মূল ভূখণ্ডের বাইরে বুধবার এক ডলার কিনতে খরচ করতে হয়েছে ৭ দশমিক ২৩৮৬ ইউয়ান।

চীনা মুদ্রার অবনমনের খবরের মধ্যে বুধবার এশিয়ার বড় পুঁজিবাজারগুলোতে সূচকে ধস নেমেছে। সকালে লেনদেনের সময় জাপানের নিক্কেই, হংকংয়ের হ্যাং সেং এবং সাউথ কোরিয়ার কসপির সূচক কমে ২ শতাংশের বেশি।

ইউয়ানের পতন ঠেকাতে কাজ করছে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপল’স ব্যাংক অফ চায়না (পিবিওসি)। এর অংশ হিসেবে চীনা ব্যাংকগুলোতে বিদেশি মুদ্রার সঞ্চয়নের সীমা কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংকটকালে ডলারে বিনিয়োগকে নিরাপদ মনে করেন অনেকে। এটি অন্য মুদ্রার বিপরীতে ডলারকে শক্তিশালী করায় ভূমিকা রেখেছে।

সোমবার ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্নে নামে ব্রিটিশ পাউন্ড। দুই দিন পর বেশ কিছু মুদ্রার বিপরীতে ২০ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে যায় ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com