1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

খাদ্য সংকটে সহায়তায় ১৪ বিলিয়ন ডলার ব্যয় করবে এডিবি

  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৪.৪৪ পিএম
  • ৩৩৩ Time View

ক্রমবর্ধমান খাদ্য সংকটে সহায়তা করতে ১৪ বিলিয়ন ডলার ব্যয় করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এশিয়া- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বরাদ্দ করা হবে এই অর্থ। বাংলাদেশকে রাখা হয়েছে তালিকায়।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ম্যানিলা, ফিলিপাইন ভিত্তিক এডিবি তাদের বার্ষিক সভায় এই ঘোষণা দিয়েছে।

সভায় দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান খাদ্য সংকট মোকাবিলায় আগামী তিন বছরে (২০২২-২৫) ১৪ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা দেওয়া হয়েছে। খাদ্য সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদে পরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হয়েছে প্রকল্পে। জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্যের ক্ষতির প্রভাবের বিরুদ্ধে খাদ্য ব্যবস্থা শক্তিশালী করার মাধ্যমে দীর্ঘ মেয়াদি খাদ্য নিরাপত্তা জোরদার করতে এই অর্থ ব্যবহার করতে পারবে বাংলাদেশেসহ এডিবি’র সদস্যভুক্ত দেশগুলো।

এডিপির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেছেন, এটি একটি সময়োপযোগী এবং জরুরী ভিত্তক তহবিল। যা এশিয়ার অনেক দরিদ্র পরিবারকে ক্ষুধার্ত এবং গভীর দারিদ্র্যের থেকে বের করবে। এডিবি এই তহবিলটি কৃষিকাজ, খাদ্য উৎপাদন ও বিতরণ, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং সামাজিক সহায়তা খাতে বিনিয়োগ করা হবে।

তিনি আরও বলেছেন, যে স্বল্পমেয়াদে, সহায়তার লক্ষ্যকে সবচেয়ে দুর্বল, বিশেষত মহিলাদের সাহায্যের জন্য কাজে লাগানো হবে এই অর্থ। রাশীয়া- ইউক্রেনের যুদ্ধের ফলে বিশ্ব জুড়ে শস্য,তেল এবং সারের সরবরাহ কমেছে। একই সাথে করেনা মহামারী এবং ধনী দেশগুলো সুদের হার বাড়ানোর কারণে দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তাহীনতা পড়েছে এশিয়ার দেশগুলো।

এডিবি জানিয়েছে, ১০% খাদ্যমূল্যের মূল্যস্ফীতি বৃদ্ধি হলে আরো ৬৪ মিলিয়নকে মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে।ইতিপূর্বে করোনাভাইরাস ১০০ মিলিয়ন মানুষকে ক্ষুধার দিকে ঠেলে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com