1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৭তম বোর্ড সভা অনুষ্ঠিত রবি আজিয়াটা পিএলসির শিরোপা জয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬ নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক গাইবান্ধায় দৈনিক আইন বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জনগণ চাইলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী সিলেট ও জগন্নাথপুরে যুবলীগ নেতা শিবলুর ত্রাসের রাজত্ব গ্রেপ্তার না হওয়ায় জনমনে আতঙ্ক কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক ও সিলেটে তথ্য পত্রিকার প্রকাশকের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ওয়াক্ফ প্রশাসকের সঙ্গে মোতাওয়াল্লী সমিতির বৈঠক অনুষ্ঠিত মাধবপুরে বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে

মনিটর এয়ারলাইন অফ দা ইয়ারে এমিরেটসের ৯টি পুরষ্কার লাভ

  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৪.২৭ পিএম
  • ১৪১ Time View

সম্প্রতি অনুষ্ঠিত মনিটর এয়ারলাইন অফ দা ইয়ারের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ‘সেরা এয়ারলাইন ২০২২’ সহ ৯টি ক্যাটাগরীতে সম্মাননা লাভ করেছে এমিরেটস এয়ারলাইন। উন্নত প্রোডাক্ট ও সেবার জন্য এয়ারলাইনটিকে – ৫টি স্বর্ণ, এবং ৪টি রৌপ্য ট্রফি প্রদান করা হয়।

ক্যাটাগরীর মধ্যে ৫টি স্বর্ণ ট্রফি পেয়েছে যার জন্য ‘এয়ারলাইন অফ দা ইয়ার’, ‘সেরা ইনফ্লাইট বিনোদন’, ‘সেরা বিজনেস শ্রেণী’, ‘বিজনেস শ্রেণীতে সেরা খাবার’, এবং ‘সেরা দূরপাল্লার এয়ারলাইন’ আর  ৪টি রৌপ্য ট্রফি পেয়েছে যার জন্য, ‘সেরা ইকোনমি শ্রেণী’, ‘ইকোনমি শ্রেণীতে সেরা খাবার’, ‘সর্বাধীক প্রিয় ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম’ এবং ‘ সেরা কার্গো এয়ারলাইন’।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি রাজধানীর সোনারগাঁ হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এমিরেটসের বাংলাদেশ কান্ট্রি-ম্যানেজার মোহামেদ আলহাম্মাদীর হাতে পুরষ্কার তুলে দেন।

এমিরেটস এই নিয়ে উপর্যুপরি তৃতীয়বার সেরা এয়ারলাইন নির্বাচিত হলো এবং ‘মনিটর এয়ারলাইন অফ দা ইয়ারের’ ৯টি আসরের ৭টি তেই এয়ারলাইনটি এই সম্মাননা লাভ করার গৌরব অর্জন করলো।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমিরেটসের কান্ট্রি-ম্যানেজার বাংলাদেশী ভ্রমণকারীদের তাদের সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি এই সম্মাননাকে এমিরেটসের ‘ফ্লাই বেটার’ প্রতিশ্রুতির স্বীকৃতি বলে উল্লেখ করেন।

শীর্ষ স্থানীয় এভিয়েশন ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর ২০০৭ সাল থেকে এয়ারলাইন অফ দা ইয়ার আয়োজন করে আসছে। নিয়মিত ভ্রমণকারীদের মতামতের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরীতে এয়ারলাইনগুলোকে তাদের উৎকৃষ্ট সেবার জন্য পুরষ্কৃত করা হয়। এবছর ২০০০ এর অধিক ভ্রমণকারী এই মতামত জরিপে অংশগ্রহণ করেন।

১৯৮৬ সালে এমিরেটস বাংলাদেশে ফ্লাইট পরিচালনা শুরু করে এবং ঢাকা ছিল এয়ারলাইনটির নেটওয়ার্কের সপ্তম গন্তব্য। বর্তমানে এমিরেটস সুপরিসর উড়োজাহাজের সাহায্যে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com