1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

কাল প্রধানমন্ত্রীর জন্মদিন

  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৪.২৬ পিএম
  • ২৬০ Time View

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আগামীকাল। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতী নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের পাঁচ সন্তানের মধ্যে সবচেয়ে বড় শেখ হাসিনা। সারাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হবে।

জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। বঙ্গবন্ধুর পদচিহ্ন অনুসরণ করে তিনি ইউএনজিএ-তে বিগত বছরের মতো বাংলায় ভাষণও দিয়েছেন।

বিগত বছরের মতো এবারও আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে শেখ হাসিনার জীবন ও অর্জন, যিনি তার পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছেন। এ উপলক্ষে রাজধানীসহ সারাদেশে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com