1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে ইতালি

  • আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২.১৬ পিএম
  • ২৩৩ Time View

ইতালিতে হার স্বীকার করে নিয়েছে মধ্য-বামপন্থিরা। জিতছে জর্জা মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থি জোট। এক্সিট পোল অনুসারে তারাই সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। এতে এই প্রথম এক নারী প্রধানমন্ত্রী পাবে ইতালি। বেনিতো মুসোলিনির পর এই প্রথম এক অতি-দক্ষিণপন্থি দেশের প্রধানমন্ত্রী হবেন নারী।

সোমবার সকালে মেলোনি বলেছেন, ‘ইতালির মানুষ স্পষ্ট বার্তা দিয়েছে। তারা আমার জোটকে জিতিয়েছে। আমরা যখন শাসনের দায়িত্ব পাব, তখন ইতালির সব মানুষের জন্য শাসন করব। আমাদের লক্ষ্য হলো, ইতালি এক হয়ে থাকুক। আমরা বিভেদ করব না। আমরা মানুষের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না।’

মধ্য-বামপন্থি ডেমোক্রেটিক পার্টি হার স্বীকার করার পরেই মেলোনি এই মন্তব্য করেন। ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে জানানো হয়েছে, ‘খুবই দুঃখজনক ঘটনা যে, দক্ষিণপন্থিরা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে।’

রোববার স্থানীয় সময় রাত এগারোটায় এক্সিট পোল শেষ হয়। সেখানে দেখানো হয়েছে, মেলোনির নেতৃত্বাধীন জোট ব্রাদার্স অফ ইতালি দল ৪৫ শতাংশ ভোট পেতে চলেছে। মেলোনির দল ২৬ শতাংশ ভোট পেতে পরে। তারাই সবচেয়ে বড় দল হতে যাচ্ছে।

ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধান জোট পেতে চলেছে ২৯ শতাংশ ভোট। ফাইফ স্টার মুভমেন্ট পেতে পারে ১৬ দশমিক পাঁচ শতাংশ ভোট। ইতালির ভোটার সংখ্যা ছিল পাঁচ কোটি ১৫ লাখ। ৬৪ শতাংশ ভোট দিয়েছেন। ২০১৮-তে দিয়েছিলেন ৭৩ শতাংশ।

সমীক্ষা অনুযায়ী, মেলোনির জোট ২২৭ থেকে ২৫৭টি আসন পেতে পারে। ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষে মোট আসনসংখ্যা চারশ। আর দুইশ সদস্যের সেনেটে তারা পেতে পারে ১১১ থেকে ১৩১টি আসন। ডেমোক্রেটিক পার্টি নিম্নকক্ষে ৮৮ ও সেনেটে ৪২টি আসন পেতে পারে।

এদিকে মেলোনির ব্রাদার্স অফ ইতালিতে অভিবাসন-বিরোধী লিগ পার্টি আছে। তাছাড়া অতি-দক্ষিণপন্থি ফরজা ইতালিয়া পার্টিও আছে।

মেলোনির পার্টির ঘোষিত ক্য়াচলাইন হলো, ‘গড, কান্ট্রি, ফ্যামিলি’ বা ‘সৃষ্টিকর্তা, দেশ, পরিবার’। ৪৫ বছর বয়সী নেত্রী নিজেদের দলকে রক্ষণশীল গোষ্টী হিসাবেই তুলে ধরতে চেয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি ফ্যাসিস্ট। কিন্তু মেলোনি সেই অভিযোগ অস্বীকার করেছেন।

সূত্র: ডিডাব্লিউ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com