1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

৬০ বছর পর পৃথিবীর সবচেয়ে কাছে আসছে বৃহস্পতি

  • আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১০.৫৪ এএম
  • ১৯৪ Time View

প্রায় ৬০ বছরের বিরতিতে আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) বৃহস্পতি গ্রহ পৃথিবীর খুব কাছে আসতে চলেছে। পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব থাকবে মাত্র ৩৬৫ মিলিয়ন কিলোমিটার। এর আগে ১৯৬৩ সালে গ্রহ দুটিকে একই দূরত্বে দেখা যায়। গ্রহটি সর্বশেষ ২০১৭ সালে এগার গুণ বড় ও দেড়গুণ উজ্জ্বল দেখা যায়।

সৌরজগতে গ্রহরাজ হিসেবে পরিচিত বৃহস্পতি গ্রহটি সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় গ্রহ। বৃহস্পতির ব্যাস ১, ৪২, ৮০০ কিলোমিটার। আয়তনে পৃথিবীর চেয়ে প্রায় ১ হাজার ৩০০ গুন বড়। এটি সূর্য থেকে প্রায় ৭৭.৮ কোটি কিলোমিটার দূরত্বে রয়েছে। বৃহস্পতি গ্রহের প্রাথমিক উপাদান হচ্ছে হাইড্রোজেন এবং সামান্য পরিমাণ হিলিয়াম।

পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৫৯২.৬৯ মিলিয়ন কিলোমিটার। কিন্তু আজ পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব থাকবে মাত্র ৩৬৫ মিলিয়ন কিলোমিটার। ফলে গ্রহটিকে পৃথিবী থেকে স্বাভাবিকের চেয়ে অনেক বড় দেখাবে।

প্রতি ১৩ মাসে একবার বৃহস্পতি এবং পৃথিবী কাছাকাছি চলে আসার ঘটনা ঘটে।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) আকাশে এক অপূর্ব মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। আবহাওয়া ভালো থাকলে মানুষ দূরবীনের সাহায্যে বৃহস্পতিকে খুব কাছ থেকে দেখতে পাবে। অসাধারণ এ দৃশ্য উপভোগ করতে পারবে বিশ্ববাসী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com