বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নিখোঁজের ৩দিন পর আখক্ষেত হতে বিকৃত মরদেহ উদ্ধার মূল আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৩ ও র‌্যাব-৮ সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের ভোট বিপ্লবে আমি এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ-কাথন্ডায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ গাইবান্ধায় রেলওয়ের বাউন্ডারি কেটে দুর্ধর্ষ চুরি: নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ভৈরবে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে গ্রেপ্তার ৯ স্ট্যান্ডার্ড ব্যাংক এবং সিগাল হোটেলস্ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত কর্মীকেই শক্তি মনে করে প্রিমিয়ার ব্যাংক: একযোগে ৬৯০ জন কর্মীর পদোন্নতি মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে রবি সিইওর সৌজন্য সাক্ষাৎ ইসলামী ব্যাংক ও ডিএনসিসির মধ্যে গ্রাহক সেবা বিষয়ে কর্পোরেট চুক্তি স্বাক্ষর চুয়াডাঙ্গার বেলগাছিতে বারি আলু-৯০ এর মাঠ দিবস অনুষ্ঠিত

কৃষিঋণ বিতরণ বেড়েছে ৪৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৭ Time View

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) সময়ে কৃষি ও পল্লীঋণ খাতে ৩ হাজার ৮৩৭ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। যা লক্ষ্যমাত্রার ১২ দশমিক ৪১ শতাংশ। ঋণ বিতরণের এই পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪৩ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

সংশ্লিষ্টরা বলছেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কোভিড মহামারি এবং সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কৃষির গুরুত্ব অধিকভাবে পরিলক্ষিত হচ্ছে। তাই কৃষি খাতে প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে সহায়তা করতে বাংলাদেশ ব্যাংক সর্বদা সচেষ্ট রয়েছে। এজন্য নতুন অর্থবছরে কৃষিঋণের পরিমাণ বাড়ানো হয়েছে। আর নতুন অর্থবছরে প্রথম দুই মাসে ঋণ বিতরণ অনেক ভালো। আগামীতে আরও বাড়বে এ খাতে বিতরণ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের প্রথম মাসে (জুলাই) দেশে কৃষিঋণ বিতরণ হয়েছে কৃষি ও পল্লী ঋণ খাতে ১ হাজার ৬৬৪ কোটি টাকা। আর দ্বিতীয় মাসে (আগস্ট) বিতরণ হয়েছে ২ হাজার ১৭৩ কোটি টাকা। সে হিসেবে একমাসের ব্যবধানে বিতরণ বেড়েছে ৭৬ দশমিক ৫৭ শতাংশ। আর গত বছরের প্রথম দুই মাসে কৃষি ও পল্লী ঋণ বিতরণ হয়েছিলো ২ হাজার ৬৭৪ কোটি টাকা। সে হিসেবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এবার ঋণ বিতরণ বেড়েছে ৪৩ শতাংশ বা ১ হাজার ১৬৩ কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরে কৃষি খাতে ব্যাংকগুলোর ৩০ হাজার ৯১১ কোটি টাকার ঋণ বিতরণ করার লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ১১ হাজার ৭৫৮ কোটি এবং বেসরকারি ব্যাংকগুলো ১৯ হাজার ১৫৩ কোটি টাকা বিতরণ করবে।

আর গত ২০২১-২২ অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ছিলো ২৮ হাজার ৩৯১ কোটি টাকা। সে হিসেবে গত অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৮৮ শতাংশ বেশি এবার ঋণ বিতরণ করবে ব্যাংকগুলো।

চলতি অর্থবছরের প্রথম দুইমাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে ১ হাজার ৮৭ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার মাত্র ৯ দশমিক ২৫ শতাংশ। বেসরকারি ব্যাংকগুলো কৃষি ও পল্লীঋণ খাতে ঋণ বিতরণে বরাবরের মতোই এগিয়ে। চলতি অর্থবছর ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে ২ হাজার ৭৫০ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ১৪ দশমিক ৩৬ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি (২০২২-২৩) অর্থবছরের দুই মাসে ৪ হাজার ১২৩ কোটি টাকার ঋণ শোধ করেছেন কৃষকরা। গত বছরের একই সময়ের চেয়ে আদায় বেড়েছে ৭৫৪ কোটি টাকা। গত বছরের জুলাই-আগস্ট সময়ে বিতরণ করা হয়েছে ৩ হাজার ৩৬৯ কোটি টাকা।

বর্তমানে ব্যাংক খাতে কৃষিঋণের স্থিতি বা পরিমাণ ৫০ হাজার ২৩৫ কোটি টাকা। যার মধ্যে আগস্ট পর্যন্ত কৃষি খাতে খেলাপি ঋণ ৪ হাজার ৪৫ কোটি টাকা, যা মোট ঋণের ৮ দশমিক শূন্য ৫ শতাংশ।

কৃষিঋণের মধ্যে দুই ভাগে অর্থাৎ শস্য ও নন-ফার্ম (যেমন: গবাদিপশু ও মৎস্য খামার) খাতে ঋণ দেয়া হয়। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে শস্যে ৩ হাজার ২৪১ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়া নন-ফার্মে ৫৯২ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS