1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ডিবিএইচ জিরো কুপন বন্ড সফলভাবে সম্পন্ন করলো ইউসিবি ইনভেস্টমেন্ট

  • আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৬.৪৩ পিএম
  • ১৯২ Time View

৩০০ কোটি টাকা মূল্যের ডিবিএইচ জিরো কুপন বন্ড সফলভাবে সম্পন্ন করার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় এবং দ্রুত বর্ধনশীল বিনিয়োগ ব্যাংক ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন হোটেলে ডিবিআইচ জিরো কুপন বন্ড এর এরেঞ্জার হিসেবে একটি অনুষ্ঠানের আয়োজন করে ৩০০ কোটি টাকা মূল্যের বন্ডটির সমাপনী ঘোষণা করা হয়।

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি দেশের বেসরকারি খাতে হাউজিং ফাইন্যান্স ইনস্টিটিউশনের একটি অন্যতম  বিশেষায়িত প্রতিষ্ঠান। এই বন্ড ইস্যুর মাধ্যমে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ৩০০ কোটি টাকা সংগ্রহ করেছে, যা দেশের আবাসন অর্থায়ন সম্প্রসারণে কাজে লাগবে।

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান নাসির এ চৌধুরী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ কাদরী, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশের বন্ড মার্কেট প্রধানত সরকারী ট্রেজারি বন্ড এবং ব্যাংক ও এনবিএফআই কর্তৃক ইস্যুকৃত বন্ডগুলোর প্রাধান্য রয়েছে। দেশের চলমান করোনা অভিঘাত এবং মুদ্রাবাজারে নানাবিধ টানাপোড়নের মধ্যেও ডিবিএইচ এর বন্ডটি ইস্যুয়ার কোম্পানী ও এরেঞ্জার এর নিরলস প্রচেষ্টার ফলে যথাসময়ে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য  যে, কোন ব্যাংকের ইনভেস্টমেন্ট  ছাড়াই শুধুমাত্র বিভিন্ন করপোরেট,  ইন্সুরেন্স কোম্পানি , এসেট ম্যানেজমেন্ট  কোম্পানি ও ব্যাক্তিবিশেষের বিনিয়োগের মাধ্যমে এই বন্ডটি সফলভাবে সমাপ্ত হয়েছে যা বাংলাদেশ  ক্যাপিটাল মার্কেটের জন্য একটি মাইলফলক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com