1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Title :
১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার; টাঙ্গাইলে হাত বাড়ালেই মিলছে মরণনেশা IFRS 9 বাস্তবায়নে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত অংশীদারত্বে ECL ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরি করল আইএফআইসি ব্যাংক সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি আনতে আইপিও নীতিমালা সংশোধন আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন

দৌড় থেমেছে ওরিয়ন ফার্মার

  • আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৫.০১ পিএম
  • ২৫২ Time View

অবশেষে লাগামহীন মূল্য বৃদ্বির দৌড় থেমেছে ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ারে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটি  ১৪ টাকা ৫০ পয়সা বা ৯.৬৯ শতাংশ দর কমে টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার কোম্পানিটি সর্বশেষ ১৩৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৫ হাজার ৬৯৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২৭ লাখ ১১ হাজার ৩২০ টাকা।

প্রসঙ্গত, ওরিয়ন ফার্মার শেয়ার দর গত ৫ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পরযন্ত ধারাবাহিকভাবে বেড়েছে। এর মধ্যে মাত্র ৪ কর্মদিবস শেয়ারটির দরপতন হয়েছে। এই সময়ে কোম্পানিটির শেয়ার দর ৫২ টাকা ৭০ পয়সা বা ৫৪ শতাংশ বেড়েছে। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার কারণে গত ৭ সেপ্টেম্বর ডিএসই কোম্পানিটিকে শোকজ করে।

জেএমআই হসপিটাল লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১০ টাকা ৮০ পয়সা বা ৮.২১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২০ টাকা ৭০ পয়সা  দরে লেনদেন হয়।
শাহজিবাজার পাওয়ার লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৭ টাকা ৭০ পয়সা বা ৭.৬৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৯৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড, ইন্টারন্যাশনাল লিজিং, বসুন্ধরা পেপার মিলস, কোহিনুর কেমিক্যাল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মীর আখতার ও বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com