বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের চার দেশের অঞ্চলজুড়ে আতঙ্ক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

আইএসও সনদ পেল বর্ণমালা কমিউনিকেশন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৪ Time View

ব্যবসায় পরিচালনার আন্তর্জাতিক মান বজায় রাখার স্বীকৃতি হিসেবে আইএসও (ISO) সনদ পেল দেশের স্বনামধন্য বিজ্ঞাপনী এবং ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড। গুণগত মানোন্নয়নের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন করলো।

সম্প্রতি রাজধানী ঢাকার বাংলামটরের নাভানা জহুরা স্কয়ারে বর্ণমালা কমিউনিকেশন লিমিটেডের অফিসে গ্রীণ ম্যানেজমেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠানের সিইও মো: রাকিবুল হাসান বর্ণমালার কর্মকর্তাদের হাতে আইএসও সনদটি হস্তান্তর করেন।

বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড প্রায় এক দশক ধরে বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সৃজনশীলতা বিকাশে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটির এক ঝাঁক সৃষ্টিশীল মানুষের হাত ধরে দেশের বাজারে ব্র্যান্ড হিসেবে সফলতা পেয়েছে অনেক কোম্পানি। বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড ইভেন্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, মিডিয়া বায়িং, ডিজাইন এন্ড প্রিন্টিং, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফার্ম হিসেবে তাদের অর্জিত সুনামের ধারাবাহিকতায় আন্তজার্তিক এই স্বীকৃতি আইএসও সনদ লাভ করেছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ১ মার্চ থেকে বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড প্রতিষ্ঠার পর থেকেই সকল প্রকার প্রচার-প্রচারণা ৩৬০ ডিগ্রি মার্কেটিংসহ বিজ্ঞাপনী সেবা প্রদান করে আসছে। সামনের দিনগুলোতেও মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে বদ্ধ পরিকর বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS