1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Title :
ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম সরবরাহ বাড়ায় কমছে ডলারের দাম, স্বস্তি ফিরছে মুদ্রাবাজারে ফল আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এসএস পাওয়ার-১-এর এলসি খোলার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র

ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিম্নমুখী

  • আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২.০১ পিএম
  • ২০৫ Time View

ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে উল্লেখযোগ্য হারে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫ দশমিক ২২ বিলিয়ন ডলার কমে ৫৪৫ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, একই সময়ে ভারতে ফরেন কারেন্সি অ্যাসেট বা বৈদেশিক মুদ্রার সম্পদ ৪ দশমিক ৭০ বিলিয়ন ডলার কমে ৪৮৪ দশমিক ৯০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তাছাড়া স্বর্ণের রিজার্ভ ৪৫৮ মিলিয়ন ডলার কমে ৩৮ দশমিক ১৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আইডিএফসি ফার্স্ট ব্যাংক এক পূর্বাভাসে জানিয়েছে, ২০২৩ অর্থ বছরে বাণিজ্য ঘাটতি ৪ শতাংশ বাড়লে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৫১০ বিলিয়ন ডলারে নেমে আসতে পারে।

তারপরও পরিসংখ্যানে দেখা গেছে, বর্তমান রিজার্ভ দিয়ে ভারত আট দশমিক নয় মাসের আমদানি করতে সক্ষম হবে। যা ২০১৩ সালের চার দশমিক এক মাসের চেয়ে অনেক বেশি।

ডয়েচে ব্যাংক সম্প্রতি জানিয়েছে, ভারতের সামগ্রিক বৈদেশিক মুদ্রার রিজার্ভ এই বছর আরও হ্রাস পাবে। ব্যাপক বাণিজ্য ঘাটতি ও রুপির সমর্থনে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের কারণেই এমন হতে যাচ্ছে। তাছাড়া চলতি সপ্তাহে ডলারের বিপরীতে ভারতীয় রুপির ব্যাপক দরপতন হয়েছে। গত বছরের এপ্রিলের পর এমন পতন আর দেখা যায়নি।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক ডলার দিয়ে ৮০ দশমিক ৪৮৬৩ রুপি পাওয়া যায়। এর আগে মান দাঁড়ায় ৮০ দশমিক ৪৬৭৫ রুপিতে। অর্থাৎ আগের সেশনের চেয়ে রুপি দুর্বল হয়।

মুদ্রা ব্যবসায়ীরা জানিয়েছেন, বিদেশি বাজারে মার্কিন মুদ্রার শক্তি, অভ্যন্তরীণ ইক্যুইটির মিউটেড ট্রেন্ড, অর্থনীতিতে ঝুঁকি ও অপরিশোধিত তেলের দামের কারণে ভারতীয় রুপিতে প্রভাব পড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com