1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

  • আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১১.৪৮ এএম
  • ৭০৩ Time View

বিশ্বকাপের বছরে এমন দুর্দান্ত পারফরম্যান্স আর্জেন্টিনা দলের জন্য দারুণ ব্যাপার। কারণ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর জয়ের এই ধারায় সবশেষ তিন ম্যাচে ১১ গোল করেছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যেখানে হজম করতে হয়নি একটিও।

ম্যাচে জোড়া গোল করেছেন অধিনায়ক লিওনেল মেসি। অপর গোলটি এসেছে লাউতারো মার্টিনেজের পা থেকে। এই জয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকল আর্জেন্টিনা। এদিকে গত জুনে এস্তোনিয়ার বিপক্ষে দলের ৫-০ ব্যবধানের জয়ে সবগুলো গোলই করেছিলেন মেসি। আজকের ম্যাচের দুই গোল মিলিয়ে জাতীয় দলের হয়ে তার গোল হলো ৮৮টি। আন্তর্জাতিক ফুটবলে এখন মেসির চেয়ে বেশি গোল আছে কেবল তিন জনের; ক্রিস্তিয়ানো রোনালদো, আলি দাই ও মোখতার দাহারির।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় আর্জেন্টিনা। এগিয়ে যেতেও সময় লাগেনি খুব একটা। দলকে প্রথম গোল এনে দেন লাউতারো মার্টিনেজ। ম্যাচের ১৬ মিনিটে বাইরে থেকে ডি-বক্সে বল বাড়ান মেসি। সেখান থেকে মার্টিনেজকে পাস দেন পাপু গোমেজ। বল জালে জড়াতে ভুল করেননি ইন্টার মিলান তারকা।

ম্যাচের দ্বিতীয় গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। ডি-বক্সে লো সেলসো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। নিখুঁত স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও আধিপত্য টিকিয়ে রাখে আর্জেন্টিনা। একপেশে লড়াইয়ের ৬৯তম মিনিটে এনসো ফের্নান্দেসের চাপের মুখে বল হারিয়ে ফেলেন হন্ডুরাসের কেরভিন। আলগা বল পেয়ে ২৫ গজ দূর থেকে স্কুপ শট নেন মেসি। এগিয়ে আসা গোলরক্ষকের ওপর দিয়ে গিয়ে পড়ে জাল কাঁপায়।

পরের প্রীতি ম্যাচে আগামী ২৮ সেপ্টেম্বর ভোরে জ্যামাইকার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com