1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

ডিএসইতে লেনদেন বেড়েছে ৪২.৭৪%

  • আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১১.৩৮ এএম
  • ১৯০ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থান হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। সপ্তাহ শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪২.৭৪ শতাংশ। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১০ হাজার ১১০ কোটি ৩৯ লাখ  ৮ হাজার  টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৭ হাজার ৮২ কোটি ৯২ লাখ ৯৯ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩ হাজার ২৭ কোটি ৪৬ লাখ ৯ হাজার টাকার বা ৪২.৭৪ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪৮ দশমিক ৯৯ পয়েন্ট বা  দশমিক ৭৫ শতাংশ বেড়ে ৬ হাজার ৫৬৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৯ দশমিক ৩৩ পয়েন্ট বা  দশমিক ৮২ শতাংশ বেড়ে ২ ২ হাজার ৩৬৫ পয়েন্টে উঠেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭.১৭ পয়েন্ট বা  দশমিক ৫০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ১৬৬টির। আর ১৩৪টির দাম ছিল অপরিবর্তিত।

সার্বিক বাজারে উত্থান থাকায় বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৬১৭ কোটি ৪২ লাখ ৪১ হাজার ১২৬ টাকা বা দশমিক ৫০ শতাংশ।

সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ২০ হাজার ১২৬ কোটি ৫৬ লাখ ৮১ হাজার ৯২১ টাকা। আর সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ২২ হাজার ৭৪৩ কোটি ৯৯ লাখ ২৩ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com