1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

এসএমইতে সর্বনিম্ন বিনিয়োগ সীমা ৩০ লাখ টাকা নির্ধারণ

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৮.৫৯ পিএম
  • ২০৭ Time View

এসএমই খাতে লেনদেনে যোগ্য হতে কোয়ালিফাইড ইনভেস্টরদের শেয়ারবাজারে বিনিয়োগের সর্বনিম্ন সীমা ৩০ লাখ টাকা নির্ধারণ করে আদেশ জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত এ আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, এসএমইতে লেনদেন করতে যোগ্য হতে শেয়ারবাজারে যেকোন প্লাটফর্মে (মূল বা এসএমই মার্কেট) ৩০ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। তবে যারা আগের নির্দেশনার আলোকে ২০ লাখ টাকা বিনিয়োগ দিয়ে যোগ্য হয়েছেন, তাদেরকে যোগ্যতা ধরে রাখতে এর পরিমাণ বাড়িয়ে ৩০ লাখ করতে হবে। এজন্য আদেশ জারি থেকে পরবর্তী ৩ মাস সময় দেওয়া হয়েছে।

বিনিয়োগকারীদেরকে ৩০ লাখ টাকা বিনিয়োগের ভিত্তিতে প্রতি প্রান্তিকে এসএমইতে লেনদেনের যোগ্য করতে স্বয়ংক্রিয়ভাবে বিনা খরচে রেজিস্ট্রেশন করা হবে। এজন্য প্রতি প্রান্তিকে সিডিবিএল বা ডিপি বিনিয়োগকারীর বিস্তারিত তথ্য স্টক এক্সচেঞ্জে জমা দেবে।

এরইমধ্যে যারা ২০ লাখ টাকা বিনিয়োগ দিয়ে কোয়ালিফাইড ইনভেস্টর হয়ে এসএমই কোম্পানির শেয়ার ধারন করছেন, কিন্তু তারা যদি ৩০ লাখ টাকার শর্ত পূরণ না করেন, তাহলে তারা এসএমইর শেয়ার শুধুমাত্র বিক্রি করতে পারবেন। কিনতে পারবেন না।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এসএমই মার্কেটে বিনিয়োগকারীদের অংশগ্রহন বাড়াতে কোয়ালিফাইড ইনভেস্টর হওয়ার জন্য শেয়ারবাজারে ৫০ লাখ টাকা থেকে কমিয়ে ২০ লাখ টাকায় বিনিয়োগ নামিয়ে আনে বিএসইসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com