1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের অপরাধে ২ শিক্ষককে জরিমানা

  • আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১০.০৫ পিএম
  • ১৮৬ Time View

এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের অপরাধে দুই শিক্ষককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঝালকাঠির নলছিটিতে বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট এই জরিমানা করেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার এ জরিমানা করেন। দুই শিক্ষক হলেন- উপজেলার ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক মাইনুল ইসলাম (৩৮)ও তিমিরকাঠী মাদরাসার শিক্ষক মিরাজ হোসেন (২৬)।

এ বিষয়ে ইউএনও রুম্পা সিকদার বলেন, কেন্দ্র পরিদর্শনে গেলে দেখা যায় একটি কক্ষে বহিরাগত দুই শিক্ষক শিক্ষার্থীদের নকল সরবরাহ করছেন। তাৎক্ষণিক প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

গত বৃহস্পতিবার থেকে সারা দেশে একযোগে শুরু হয় ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী এ পরীক্ষায় নিয়েছে। সারা দেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি ভকেশনাল পরীক্ষায় দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com