1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Title :
কালিয়ার পেড়লীতে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ ফরহাদ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি, এএফআইয়ের দুই পুরস্কার বাংলাদেশ ব্যাংকের র‌্যাবের জায়গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, বিল পাস সংসদে বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১২০ কোটি টাকা, সপ্তাহে ছাড়িয়েছে ৭০০ কোটি টিসিবির মজুত বাড়াতে ৯ হাজার টন ছোলা ও ১ কোটি লিটার তেল কেনার অনুমোদন শীত মৌসুমেই সিলেটের পাথর কোয়ারি চালু হচ্ছে আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯

বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৩ লক্ষ পিস রেনু পোনাসহ আটক-১

  • আপডেট : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২, ৪.২৯ পিএম
  • ৪০১ Time View


বরিশাল অফিস : বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৩ লক্ষ পিস রেনু পোনা উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনস্থ বিসিজি স্টেশান বরিশাল টিম এ অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (১৮ জানুয়ারী) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে এই রেনু পোনা উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান জানান, মঙ্গলবার (১৮ জানুয়ারী) ভোর ৪টার দিকেগোপন সংবাদে জানতে পেরে বরিশালের দপদপিয়া ব্রীজের টোলঘরের সামনে একটি ট্রাকে অভিযান চালায় বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশান বরিশাল টিমের সদস্যরা। এ সময় একটি ট্রাকে তল্লাশি করে আনুমানিক ৩ লক্ষ পিস রেনু পোনা জব্দ সহ ১ জন কে আটক করা হয়।
পরবর্তীতে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনিয়র সহঃ কমিশনার মো: মহিউদ্দিন আল হেলাল কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোঃ সোহেল রানা (২৮) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং জব্দকৃত রেনু পোনা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ডিসি ঘাট কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।
কোস্টগার্ডে মিডিয়া কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জননিরাপত্তা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com