1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Title :
ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের “হেলথ ক্যাডার ডে-২০২৬” আয়োজনে ব্যাংকিং পার্টনার প্রিমিয়ার ব্যাংক বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫

বিএসইসি চেয়ারম্যানকে কৃষিবিদ গ্রুপের শুভেচ্ছা

  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৯.৩৫ পিএম
  • ১৭১ Time View

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসসিও)-এর এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটি ( এপিআরসি)-তে প্রথমবারের মতো সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি ২০২২-২৪ সাল সময়কালে উক্ত পদে দায়িত্ব পালন করবেন।

এ বিশেষ অর্জনে তাকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছাসহ অভিনন্দন জানান মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও কৃষিবিদ গ্রুপের সম্মানিত উপদেষ্টা ড. শ্রী বিরেন শিকদার, কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. রফিকুল ইসলাম সরকার, গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল এবং গ্রুপের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রহমাতুল্লাহ।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের অবস্থান নিশ্চিত হওয়ায় লাভবান হবে দেশ এবং দেশের পুঁজিবাজার। সারা বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রকসংস্থাদের নিয়ে গঠিত আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানে এমন অর্জন বাংলাদেশের জন্য এবারই প্রথম। ১৯৮৩ সালে প্রতিষ্ঠা পাওয়া ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস’র বর্তমান সদস্য সংখ্যা ২৩৩। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ২০১৩ সাল থেকে আইওএসসিও-এর সর্বোচ্চ মান ‘এ’ শ্রেণী’র সদস্য হিসেবে রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com