বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ছুটির মধ্যেও প্রশাসনিক কাজে ব্যস্ত তারেক রহমান প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ বন্ধ, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত পোশাকশিল্প এলাকায় আজ-কাল সীমিত পরিসরে খোলা ব্যাংক নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে; সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ! ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

লংকাবাংলা সিকিউরিটিজের সাথে রূপালী ইনভেস্টমেন্টের চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৮০ Time View

লংকাবাংলা সিকিউরিটিস লিমিটেড (এলবিএসএল) এবং রূপালী ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের (আরআইএল) মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে ‘প্যানেল ব্রোকিং এগ্রিমেন্ট’ শীর্ষক চুক্তিটি সই হয়।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

চুক্তিটির উদ্দেশ্য নিরবিচ্ছিন্ন বাণিজ্য সুবিধা নিশ্চিত করা। আরআইএলের সিইও এ কে এম জাকির হোসেন এবং লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের সিইও ও পরিচালক খন্দকার সাফাত রেজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং আরআইএল-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোস্তফা সাজ্জাদুল হক প্রমুখ।

এ চুক্তি দু’পক্ষের মধ্যে একটি সুদৃঢ় সম্পর্ক তৈরি করবে। পাশাপাশি তা রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের গ্রাহকদের ট্রেড এক্সপ্রেস (এলবিএসএলের অনলাইন শেয়ার লেনদেন প্লাটফর্র্ম) ব্যবহার করে শেয়ার লেনদেনের সুবিধা দেবে। যা শেয়ারবাজারে ধারাবাহিকতা রক্ষায় ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS