1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

বিতর্কের মধ্যে শ্রীলঙ্কায় জরুরি অবস্থার সময়সীমা বাড়ল

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১১.৫১ এএম
  • ১৪৯ Time View

জরুরি অবস্থার সময়সীমা বাড়ানো নিয়ে তীব্র বিতর্ক শ্রীলঙ্কার পার্লামেন্টে। বিক্ষোভকারীরা এখনো রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পার্লামেন্টে ১২০-৬৩ ভোটে জরুরি অবস্থা বাড়ানোর সিদ্ধান্ত জয় লাভ করেছে। প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে জরুরি অবস্থা বাড়ানোর পক্ষে ছিলেন। তাকে সমর্থন জানিয়েছেন শাসকপক্ষ। কিন্তু বিরোধীরা জরুরি অবস্থা বাড়ানোর তীব্র বিরোধী ছিল। তাদের বক্তব্য, এর ফলে দেশে অস্থিরতা আরো বাড়ছে। কিন্তু শেষ পর্যন্ত পার্লামেন্টে সিদ্ধান্ত হয়েছে, জরুরি অবস্থা আরো এক মাস বাড়ানো হবে।

জরুরি অবস্থা বাড়ানোর জন্য শ্রীলঙ্কার পার্লামেন্টে অনুমতি নিতে হয়। প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করার দুই সপ্তাহের মধ্যে এই অনুমতি নিতে হয়। জরুরি অবস্থা ঘোষণা হলে সেনার ক্ষমতা বেড়ে যায়। ওয়ারেন্ট ছাড়াই আটক করতে পারে সেনা। আর তাতেই আপত্তি ছিল বিরোধীদের।

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেই সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। গোটাবায়া প্রথমে মালদ্বীপ পালিয়ে গেছিলেন। সেখান থেকে সিঙ্গাপুরে যান তিনি। সেখানে প্রাইভেট ছুটিতে গেছেন বলে জানান তিনি। সিঙ্গাপুর সরকার তাকে ১৪ দিনের দেশে থাকার অনুমতি দিয়েছিল। বুধবার সেই অনুমতি আরো ১৪ দিন বাড়ানো হয়েছে।

কিন্তু সিঙ্গাপুরের প্রশাসন জানিয়ে দিয়েছে, গোটাবায়াকে অ্যাসাইলাম দেওয়া হয়নি। অন্যদিকে বুধবারই শ্রীলঙ্কার মন্ত্রিসভার মুখপাত্র জানিয়েছিলেন, গোটাবায়া দেশে ফিরে আসছেন। তবে কবে ফিরবেন, সে কথা তিনি জানাননি।

গোটাবায়াকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করতে বলেছে ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস নামের এক এনজিও। ২০০৯ সালে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের জন্য রাজাপাকসেকে দায়ী করেছে তারা। দক্ষিণ আফ্রিকার এই এনজিও দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কার বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে।

অন্যদিকে আমেরিকা চীনের কাছে আবেদন জানিয়েছে, শ্রীলঙ্কার ঋণের বোঝা যাতে কমে তার জন্য ব্যবস্থা নিক বেজিং। শ্রীলঙ্কার মতো অন্য যে দেশগুলি চীনের ঋণে জর্জরিত, সেখানেও একই কাজ করার অনুরোধ করেছে আমেরিকা। সূত্র: ডিডাব্লিউ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com