1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

জ্বালানিতে ৭০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা আদানির

  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৬.১৯ পিএম
  • ১৮৮ Time View

গ্যাস-তেলের আমদানি নির্ভরশীলতা কমাতে জ্বালানি খাতে ৭০ হাজার মিলিয়ন (৭০ বিলিয়ন) মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান আদানি গ্রুপ।

মঙ্গলবার (২৬ জুলাই) ‘অসাধারণ উপায়ে ভারতের জ্বালানি খাতকে বিনির্মাণ’ করতে এই ঘোষণা দেয় আদানি গ্রুপ।

ভারতীয় গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড থেকে জানা যায়।

গ্রুপের শেয়ারহোল্ডারদের বার্ষিক সম্মেলনে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেন, দেশের ভবিষ্যত জ্বালানিকে সবুজ হাইড্রোজেনমুখী করে গড়ে তোলতে ৭০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছি। চলমান সময়ে ভারত বিশ্বের যে কয়টা নবায়নযোগ্য জ্বালানি খাতের পোর্টফোলিও আছে তার মধ্যে অন্যতম। জ্বালানি ছাড়াও আমরা অন্যান্য ব্যবসায়ে গত এক বছরে উল্লেখ্যযোগ্য প্রগতি সাধন করেছি।

বিলিয়নিয়ার গৌতম আদানি বলেন, এই মুহূর্তে আদানি গ্রুপ ভারতের শীর্ষ বিমানবন্দর পরিচালনাকারী গ্রুপ। বিমান ব্যবসা পরিচালনা ছাড়াও অর্থনীতি সংশ্লিষ্ট অন্যান্য স্থানীয় ব্যবসায় খাত গড়ে তোলছে আদানি গ্রুপ। তাছাড়া পুঁজিবাজারে আমাদের বিনিয়োগের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। পোর্ট, লজিস্টিকস, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, বোতলজাত গ্যাস ও প্রাকৃতিক গ্যাসের ব্যবসায়ের সম্প্রসারণও বাড়ছে গ্রুপটির।

আদানি এই বছর তার পিতা শান্তিলালের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ৬০ হাজার কোটি রুপি গ্রামের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দক্ষতার উন্নয়নে দান করার সিদ্ধান্ত নিয়েছে। দেশের দারিদ্র্য নির্মূলে হাজার হাজার মানুষকে টেনে তোলার সক্ষমতাও রয়েছে বলে আদানি গ্রুপের চেয়ারম্যান জানিয়েছেন।

বর্তমানে আদানি গ্রুপের ২শ বিলিয়ন ডলারের বাজার মূলধন রয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক বাজার থেকে মূলধন সংগ্রহের সক্ষমতাও রয়েছে এটির।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com