1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

ঋষি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৯.৩৭ পিএম
  • ২৭১ Time View

জনসনের জায়গায় রক্ষণশীল দলের নেতা কে হবেন তা নিয়ে দলের প্রথম রাউন্ডের ভোটে এগিয়ে ঋষি সুনাক। ছয় প্রার্থীর মধ্যে তিনিই সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। ক্ষমতাসীন দলের এমপি-দের এই ভোটাভুটি আগামী সপ্তাহেও চলবে।

বুধবার ছয় প্রার্থীর মধ্যে সবচেয়ে কম ভোট পাওয়া দুই প্রার্থী দলের নেতৃত্ব ও পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে ছিটকে গেলেন। পরের ভোটে আরো দুই নেতা দৌড়ের বাইরে চলে যাবেন। তারপর সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে চূড়ান্ত পর্যায়ে ভোটাভুটি হবে। সেখানে যিনি জিতবেন, তিনিই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।

বুধবারের ভোটাভুটিতে ঋষি সুনাক ৮৮টি ভোট পেয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা বাণিজ্যমন্ত্রী পেনি মরডেন্ট পেয়েছেন ৬৭টি ভোট। ফরেন সেক্রেটারি লিজ ট্রুস পেয়েছেন ৫০টি ভোট। জেরেমি হান্ট এবং নাধিম জাহায়ি সবচেয়ে কম ভোট পেয়ে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ের বাইরে চলে গেছেন।

প্রথম ভোটের ফলপ্রকাশের পরই জেরেমি হান্ট জানিয়ে দেন, তিনি এবার ঋষি সুনাককেই সমর্থন করবেন। হান্ট বলেছেন, ‘ঋষি খুবই ভদ্র এবং তিনি সোজাসুজি কথা বলেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ সততা নিয়ে কাজ করেন। তাই ঋষি পরবর্তী প্রধানমন্ত্রী হলে আমি গর্বিত বোধ করব।’

সুনাক যে সবচেয়ে বেশি এমপি-র সমর্থন পেয়েছেন, তাই নয়, দ্বিতীয় স্থানে থাকা মরডেন্টের তুলনায় তিনি ২১টি ভোট বেশি পেয়েছেন। ফলে আপাতত, তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। আবার ইউগভ পোল ক্ষমতাসীন দলের ৯০০ কর্মীর রায় নিয়েছিল। তাতে দেখা যাচ্ছে, মরডেন্ট এগিয়ে।

জনসনের পর কে প্রধানমন্ত্রী হবেন, তা ঘোষণা করা হবে আগামী ৫ সেপ্টেম্বর। সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স)

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com