1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Title :
Bookmakers non AAMS: guida all’app e all’esperienza mobile নবীনগরে মরহুম দেনু মিয়া দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করলেন এমপি কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার কবি মোঃ মামুন মোল্যার ৩০তম জন্মদিন আজ নবীনগরে ফসলি মাঠ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬ পারিবারিক দ্বন্দ্বের জেরে বাঘায় গৃহবধূর আত্মহত্যা ঈদুল আজহায় বাড়ছে ট্রেন সার্ভিস, চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন ঈদকে সামনে রেখে উন্নয়নকাজ, কিছু এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

ডিএসইতে কর্মশালা সরকারী সিকিউরিটিজ লেনদেন বিষয়ে

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ৯.২৮ পিএম
  • ২০৭ Time View

পুঁজিবাজারে সরকারী সিকিউরটিজ লেনেদেনের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৯ জুন) জুম প্লাটফর্মে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

আলোচিত কর্মশালায় ট্রেকহোল্ডার কোম্পানি, বিএসইসি, সিডিবিএল, সিসিবিএল, বাংলাদেশ ব্যাংক এবং ডিএসই’র প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিএসই’র উপ-মহাব্যবস্থাপাক ও স্ট্র্যাটেজি অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রধান সৈয়দ আল আমিন রহমান। তিনি সরকারী বন্ড ট্রেডিং এর বিভিন্ন দিক তুলে ধরেন।

সিডিবিএল এর মহাব্যবস্থাপক মনিরুল হক সরকারী সিকিউরিটিজ লেনদেনের সামগ্রিক কাঠামো তুলে ধরেন। এছাড়াও ডিএসই’র আইটি বিভাগের এ্যাপ্লিকেশন সাপোর্ট ডিপাট্র্মেন্টের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন এবং সিস্টেম অ্যান্ড মার্কেট এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের সহকারী মহাব্যবস্থাপক জিসান মোহাম্মদ বিন মোবারক লেনদেনের পদ্ধতি তুলে ধরেন।
উল্লেখ্য যে, স্টক এক্সচেঞ্জের সেকেন্ডারী মার্কেট প্লাটফর্মে সরকারী সিকিউরিটিজের লেনদেন চালু করার জন্য ৭ টি প্রতিষ্ঠান একযোগে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানগুলো হলো: অর্থমন্ত্রণালয় (ফাইন্যান্স ডিভিশন ও ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউট ডিভিশন), বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, ডিএসই, সিএই, সিডিবিএল ও সিসিবিএল। সংশ্লিষ্ট এই কাজের অগ্রগতির অংশ হিসেবে ১২ জুন, ২০২২ তারিখে এই পাঁচ পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। যার ফলশ্রুতিতে স্টক এক্সচেঞ্জের প্লাটফর্মে সরকারী সিকিউরিটিজ লেনদেনের প্রেক্ষাপট ত্বরান্বিত হলো। আশা করা যাচ্ছে অচিরেই সকল পক্ষের সমন্বিত প্রস্তুতি সাপেক্ষে সরকারী সিকিউরিটিজ লেনদেন শুরু হবে। যার মাধ্যমে স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীদের তুলনামূলক ঝুঁকিপূর্ণ ইক্যুইটি মার্কেটে বিনিয়োগের পাশাপাশি ঝুঁকিহীন ডেট মার্কেটে বিনিয়োগের সুযোগ তৈরী হলো। পাশাপাশি এ বাজারে যে সকল বিনিয়োগকারী ঝুঁকিহীন বিনিয়োগে আগ্রহী এবং এই সংশ্লিষ্ট প্লাটফর্মে না থাকার কারণে এ বাজারে এতোদিন যুক্ত ছিলেন না তারাও সম্পৃক্ত হবার প্রেক্ষাপট তৈরী হলো। অর্থাৎ এতে পুঁজিবাজারে সক্রিয় বিনিয়োগকারীর সংখ্যা বহুলাংশে বৃদ্ধি পাবে। যা বাজার সম্প্রসারণ এবং দেশী ও বিদেশী বিনিয়োগ আকর্ষণে সমানভাবে সুযোগ সৃষ্টি করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com