1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বিজিএমইএ-আইএলও যৌথ প্রকল্পের অধিনে এসডিআইআর কর্মসূচি

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ৯.২৭ পিএম
  • ২৪১ Time View

চট্টগ্রামে বিজিএমইএ-আইএলও যৌথ প্রকল্পের অধীনে তৈরি পোশাক শিল্পের ‘সোশ্যাল ডায়ালগ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস (এসডিআইআর)’ এর উপর ২ দিন ব্যাপী দুটি ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয়েছে।

এ উপলক্ষ্যে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। এ ছাড়া বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী ও বিজিএমইএ’র পরিচালক এম. আহসানুল হক, বিজিএমইএ কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

বিজিএমইএ’র সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, পোশাক শিল্প একটি শ্রমঘন শিল্প, যার ৮০% দেশের প্রান্তিক গোষ্ঠি থেকে ওঠে আসা অবহেলিত মহিলা। কিন্তু এ শিল্পের মাধ্যমে এদের আর্থ-সামাজিক অবস্থান পরির্বতন হয়েছে, ক্ষমতায়ন হয়েছে, কর্মসংস্থান হয়েছে। সর্বোপরি দেশের শিল্পায়নে তারা যুগান্তকারী অবদান রাখছে। তবে শ্রমঘন হওয়ায় এ শিল্পে মাঝে মাঝে অসন্তোষ সৃষ্টির পায়ঁতার হয়। দেশী-বিদেশী নানামুখী ষড়যন্ত্রের কারণে এ শিল্পের সুনাম ক্ষুন্ন হয়। তিনি শ্রমিক-কর্মচারী ও প্রশিক্ষার্থীদের এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করে সুষ্ঠু কর্মপরিবেশ তৈরিতে সহযোগিতা প্রদানের আহ্বান জানান।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এ শিল্পের প্রতি অত্যন্ত আন্তরিক, করোনাকালীন সময়ে বিশেষ প্রণোদনা ও নীতি সহায়তা দিয়ে তিনি এ শিল্পের প্রবৃদ্ধি অব্যাহত রাখতে সহায়তা করেছেন। এজন্য তিনি বিজিএমইএ’র পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃজ্ঞতা জ্ঞাপন করেন। সরকার ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় তৈরি পোশাক শিল্পে দক্ষতা, উৎপাদনশীলতা ও শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের মান উন্নয়নে বিজিএমইএ সর্বাত্মক প্রচেষ্ঠা চালায় মর্মে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, এই সেশনে চট্টগ্রামের ১৭টি গার্মেন্টস প্রতিষ্ঠানের ৬৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com