1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আফতাব অটোমোবাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে একমি পেস্টিসাইডস সিলেটের সাদাপাথর পর্যটন স্পটে ব্যবসা করতে হলে এখন দিতে হবে মাসিক ভাড়া লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে বেস্ট হোল্ডিংস শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ: যুক্তরাষ্ট্র কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন

এএএ ফাইন্যান্সের হাত ধরে আইপিওতে আসবে পার্কওয়ে প্যাকেজিং

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ৮.০৪ পিএম
  • ৩৭৩ Time View

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসবে ডিবিএল গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান পার্কওয়ে প্যাকেজিং এন্ড প্রিন্টিং পিএলসি। কোম্পানিটির আইপিওর জন্য ইস্যু ম্যানেজমেন্ট সহায়তা দেবে এএএ ফাইনান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড।

পার্কওয়ে প্যাকেজিং পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে এটি হবে ডিবিএল গ্রুপের তালিকাভুক্ত দ্বিতীয় কোম্পানি। এই গ্রুপের প্রথম কোম্পানি হিসেবে মতিন স্পিনিং মিলস লিমিটেড ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।

জানা গেছে, পার্কওয়ে প্যাকেজিং এন্ড প্রিন্টিং পিএলসি নির্ধারিত মূল্য (Fixed Price) পদ্ধতিতে পুঁজিবাজারে আসবে। কোম্পানিটি বাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে।

আজ বৃহস্পতিবার (৩০ জুন) ডিবিএল গ্রুপের প্রধান কার্যালয়ে পার্কওয়ে প্যাকেজিং এন্ড প্রিন্টিং পিএলসি এবং এএএ ফাইনান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের মধ্যে ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি হয়েছে।  ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার ও এএএ ফাইনান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের  ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান এফসিএস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ, ডিবিএল গ্রুপ দেশের অন্যতম শীর্ষ একটি শিল্প গ্রুপ। গ্রুপটি বেশ কয়েক বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে।প্যাকেজিং ছাড়াও গার্মেন্টস, টেক্সটাইল, টেক্সটাইল প্রিন্টিং, ওয়াশিং, গার্মেন্টস অ্যাকসেসরিজ, প্যাকেজিং, সিরামিক টাইলস, ফার্মাসিউটিক্যালস, ড্রেজিং, আইসিটি এবং টেলিকমিউনিকেশন খাতে ব্যবসা করে আসছে ডিবিএল গ্রুপ।

ডিবিএল গ্রুপের তালিকাভুক্ত কোম্পানি পুঁজিবাজারে একটি ব্লুচিপ কোম্পানি হিসেবে স্বীকৃত। কোম্পানিটি তালিকাভুক্ত হওয়ার পর থেকে  বিনিয়োগকারীদেরকে নিয়মিত ভাল লভ্যাংশ দিয়ে যাচ্ছে। এর ব্যবসায়িক প্রবৃদ্ধির ধারাবাহিকতা রয়েছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮ টাকা ৪৪ পয়সা। ওই বছরের জন্য কোম্পানিটি শেযারহোল্ডারদেরকে ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই কোম্পানির শেয়ার ৬৭ টাকা ৭০ পয়সা থেকে ৬৯ টাকা ৯০ পয়সার মধ্যে কেনাবেচা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com