1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

ইমাম বাটনের কারখানা বন্ধের পরেও দর বাড়ছে

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১১.৫৫ এএম
  • ১৯১ Time View

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে,

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে।

সূত্র জানায়, সম্প্রতি কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় ২০২০ সালের ১ এপ্রিল থেকে কারখানা বন্ধ রয়েছে। কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৩১ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৭৯ টাকা ৬০ পয়সা।  ২৯ জুন কোম্পানিটির শেয়ার দর ১৩২ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com