1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

বিক্রেতা নেই ২ কোম্পানির

  • আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২, ১২.৫৯ পিএম
  • ৩১৩ Time View
DSE

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের ২ ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে,

কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা ইন্স্যুরেন্স ও ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১১টা ৪৭ মিনিট পর্যন্ত  মেঘনা ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৭১ লাখ ৯৮ হাজার ৮৯৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশনের স্ক্রিনে ৩৭  লাখ ৭৯ হাজার ২৪৭টি  শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com