1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
Title :
তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’

এনআরবিসি ব্যাংকের বোনাসে বিএসইসির সম্মতি

  • আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২, ১০.৩৭ এএম
  • ২৯৩ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক লিমিটেড ঘোষিত বোনাস লভ্যাংশ অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকটি গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ সহ সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ১৩ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিধি অনুসারে, কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ ঘোষণা করলে এর যৌক্তিকতা তুলে ধরে তা অনুমোদনের জন্য বিএসইসির কাছে আবেদন করতে হয়। বিএসইসি সম্মতি দিলেই কেবল ওই লভ্যাংশ বিতরণ করা যায়।

বিএসইসির অনুমোদন পাওয়ার প্রেক্ষিতে বোনাস লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে ১৩ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করেছে। মঙ্গলবার (২৮ জুন) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এই রেকর্ড তারিখ চূড়ান্ত করা হয়। আগামী ১৩ জুলাই যেসব বিনিয়োগকারীর বিও হিসাবে এনআরবিসি ব্যাংকের শেয়ার থাকবে, তারা ওই সাড়ে ৭ শতাংশ বোনাস পাবেন।

অন্যদিকে ঘোষিত সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ ইতোমধ্যে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে এনআরবিসি ব্যাংক সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com