1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

আইএফআইসি গণমানুষের ব্যাংকিং সেবাগুচ্ছের শুভ উদ্বোধন

  • আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২, ১০.২২ এএম
  • ২৭৫ Time View

দেশজুড়ে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা নিশ্চিতকরণে আইএফআইসি ব্যাংক লিমিটেড চালু করছে গণমানুষবান্ধব একগুচ্ছ ব্যাংকিং সেবা।

মঙ্গলবার (২৮ জুন) রাজধানীর এক হোটেলে ‘আইএফআইসি গণমানুষের ব্যাংকিং সেবাগুচ্ছ’ অনুষ্ঠানের উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

এ সময় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার।

আইএফআইসি গণমানুষের ব্যাংকিং সেবাগুচ্ছে রয়েছে ‘আইএফআইসি সহজ একাউন্ট’, ‘আইএফআইসি সহজ ঋণ’, ‘আইএফআইসি আমার সুবর্ণগ্রাম’ এবং ‘আইএফআইসি আমার একাউন্ট’,ও ‘আইএফআইসি আমার বাড়ি’। আরও রয়েছে ‘আইএফআইসি ওয়ান স্টপ সার্ভিস’, ‘আইএফআইসি আমার প্রতিবেশী’, ‘সরাসরি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাথে লেনদেন’, ‘২৪ ঘণ্টা গ্রাহক সেবা কেন্দ্র’ এবং ‘আইএফআইসি ডেবিট কার্ড দিয়ে যেকোনো ব্যাংকের যেকোনো এটিএম বুথ থেকে বিনা মূল্যে টাকা উত্তোলন সুবিধা’।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, গণমানুষের প্রয়োজনে আইএফআইসি ব্যাংক যে সেবাসমূহ নিয়ে এসেছে এর নামগুলো যেমন সুন্দর, ঠিক তেমনি সুন্দর এসব সেবাসমূহের বৈশিষ্ট্য… যা সত্যিই অভিনব ও উপযোগী। এতে কোনো সন্দেহ নেই যে মাত্র ১০ টাকায় একাউন্ট খোলার সুবিধা গণমানুষকে নিয়ে আসবে ব্যাংকিং সেবার আওতায়। সেই সাথে অভিন্ন সেবার পরিধি নিয়ে উপশাখার মতো অভিনব ও অনন্য ব্যাংকিং সেবার মাধ্যমে আইএফআইসি যেভাবে সারাদেশে জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে, তা ব্যাংকিং খাতে গণমানুষের সম্পৃক্ততা নিঃসন্দেহে আরো বাড়িয়ে তুলবে।

গভর্নর আরো বলেন, আমরা এক সময় ওয়ান স্টপ ব্যাংকিং সার্ভিস বাস্তবায়নের চেষ্টা করেছিলাম, কোনো কারণে তা সম্ভব না হলেও আইএফআইসি তা চালু করেছে, যা প্রশংসার দাবিদার। আইএফআইসি’র সহজ ঋণের ফলে সৃষ্টি হবে অনেক কর্মসংস্থান, এগিয়ে যাবে গ্রামীণ অর্থনীতি, যা জাতীয় অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে এবং আমাদের একটি টেকসই অর্থনীতি গড়ে তুলতে সাহায্য করবে।

সভাপতির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, “আজ আমরা উপশাখার মাধ্যমে যেভাবে দেশজুড়ে গণমানুষের কাছে যেতে পারছি, তাদের সম্পৃক্ত করতে পারছি; এর জন্য বাংলাদেশ ব্যাংক এবং বিশেষ করে জনাব ফজলে কবিরকে ধন্যবাদ জানাতে চাই। তার সহযোগিতায় আমরা উপশাখার অনুমোদন পেয়েছি।”

তিনি আরও বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতে বিপুল এক ইতিবাচক পরিবর্তন সম্ভব যদি আমরা ব্যাংকিং সুবিধা বঞ্চিত মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে পারি। সেই লক্ষ্যেই আইএফআইসি’র এই গণমানুষের ব্যাংকিং সেবাগুচ্ছের যাত্রা শুরু হলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com