1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় বিশ্ব পর্যটন দিবস পালিত- ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে পর্যটন উন্নয়নের আহ্বান চাঁদাবাজ ও প্রতারক সুফি সাগরকে জেলহাজতে প্রেরণ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান কালিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ প্রাথমিক শিক্ষক নিয়োগে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান মন্ত্রণালয়ের এপেক্স ফুটওয়্যার দেবে ১৫% নগদ, ১৫% বোনাস লভ্যাংশ ডিএসইতে সপ্তাহজুড়ে সূচকের উত্থান, বাজার মূলধনে পতন ডিজিটাল ব্যাংকিংয়ে প্রবেশের অনুমতি পেল ৪ প্রতিষ্ঠান

২৫ মনের ‘পটুয়াখালীর রাজা’র দাম ৮ লাখ টাকা

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ১১.৩৩ এএম
  • ২২৬ Time View

প্রায় ৩০ মাস বয়সী ‘পটুয়াখালীর রাজা’র ওজন ২৫ মন। আকর্ষনীয় কালো বর্ণের এই গরুটির মালিক পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মুসুরিকাঠি গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে শামীম হাওলাদার (৩৫)।

কোরবানির জন্য বিক্রির লক্ষে গরুটিকে প্রস্তুত করেছেন শামীম। দাম হাঁকছেন ৮ লাখ টাকা।  ‘রাজা’কে দেখতে শামীম হাওলাদারের বাড়িতে ভিড় করছেন স্থানীয় মানুষ। 

২০১৮ সালে ফ্রিজিয়ান জাতের ১১ টি গরু কিনে খামার ব্যবসা শুরু করেন শামীম হাওলাদার। ২০২০ সালের জানুয়ারি মাসে এই খামারে ‘রাজা’র জন্ম। নিজের সন্তানের মতো লালন পালন করেন। বর্তমানে এই গরুটি লালন-পালন ও খাবার মিলিয়ে প্রচুর টাকা ব্যয় হচ্ছে। 

শামীম হাওলাদার জানান, বর্তমানে আমার খামারে ১৩ টি গরু রয়েছে। এর মধ্যে ভালোবেসে এই গরুটির নাম রেখেছি ‘পটুয়াখালীর রাজা’।  নিজের সন্তানের মতো লালন পালন করেছি। এছাড়া সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়েছি। তবে এ বছর এটি বিক্রির জন্য দাম চেয়েছি ৮ লাখ টাকা। তবে আলোচনা সাপেক্ষে দাম কম বেশি হতে পারে।  

পার্শ্ববর্তী আমতলী উপজেলার শাখারীয়া বাজারের মনির মিয়া জানান, এ গরুর নাম এখন জেলার সর্বত্র ছড়িয়ে পড়েছে। আমরা এটিকে দেখতে এসেছি। দেখতে বেশ নাদুস নুদুস। 

গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ছলেমুদ্দিন জানান, দুই থেকে তিন মাস আগেই শুনেছি শামীম গরুর খামার করে সফল হয়েছে। তাই তার খামার দেখতে এসেছি। আমারও খামার করার ইচ্ছে আছে। ‘পটুয়াখালীর রাজা’ কালো হলেও দেখতে অনেক সুন্দর। 

গলাচিপা উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান বলেন, এটাই সম্ভবত জেলার সবচেয়ে বেশি ওজনের গরু। আমরা দুই একদিনের মধ্যে ওই খামারির বাড়ি ভিজিট করবো। তবে শামীম হাওলাদার একজন সফল খামারী। তাকে আমরা প্রাণিসম্পদ অফিস থেকে নিয়মিত পরামর্শ দিচ্ছি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com