মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রপ্তানি প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন মোহাম্মদ আইয়ুব মিয়া ঈদের আগে শেষ দিনে ডিএসইর দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ইনটেক ঈদের আগে শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন সূচক বৃদ্ধিতে ঈদের আগে শেষ হলো ডিএসই লেনদেন মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের মতবিনিময় সভা কেবল তওহীদভিত্তিক বিচারব্যবস্থাই সুবিচার নিশ্চিতে সক্ষম সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি ঈদের ছুটিতে টানা ৭ দিন বন্ধ থাকবে ডিএসই-সিএসই লেনদেন ঈদে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

বাংলাদেশ-পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৫৯ Time View

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। বিশ্বকাপের প্রস্তুতি নিতে অক্টোবরে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে নিউজিল্যান্ড ও বাংলাদেশের সঙ্গী পাকিস্তান।

সিরিজটিকে সামনে রেখে সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তিন দলের টুর্নামেন্টে সবাই চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। অর্থাৎ প্রতিটি দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো। এদিকে ত্রিদেশীয় সিরিজের প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ।

মাহমুদউল্লাহ রিয়াদের দলের প্রতিপক্ষ পাকিস্তান। বাবর আজমের দলের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর। পরের দিন মাঠে নামছে স্বাগতিক নিউজিল্যান্ড। সফরকারী পাকিস্তানের সঙ্গে খেলতে নামবেন কেন উইলিয়ামসনরা।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে ৯ অক্টোবর। দুদিন বিরতি দিয়ে ১২ অক্টোবর আবারও কিউইদের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। আর টাইগারদের শেষ ম্যাচ ১৩ অক্টোবর পাকিস্তানের সঙ্গে। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল হবে ১৪ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে ক্রাইস্টচার্চে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS