1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
Title :
জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

আশুলিয়া, সাভার ও গাজীপুরের ভূমিহীন পরিবারগুলোর স্থায়ী সমাধানের জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানিয়ে

  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২, ৫.৫৪ পিএম
  • ৩২৭ Time View

নিজস্ব প্রতিনিধি (ছবি) হাসুঃ আমরা আশুলিয়া, সাভার ও গাজীপুরের ভূমিহীন পরিবারের সদস্যবৃন্দ। নদী ভাঙ্গন, সাইক্লোন ও ঘূর্ণিঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ফসলি জমি, বসত ভিটা ও ঘর-বাড়িসহ সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পরিবার পরিজন নিয়ে জীবন বাঁচানোর তাগিদে আশুলিয়া, সাভার ও গাজিপুরের বিভিন্ন অঞ্চলে সরকারী খতিয়ানভুক্ত খাস জমিতে অস্থায়ীভাবে ছোট ছোট চালা আকারে বানিয়ে আমরা বসবাস করে আসছি। স্থায়ী সমাধানের জন্য সরকারের কাছে আমরা দীর্ঘদিনযাবৎ দাবি জানিয়ে আসছি। কিন্তু আজ পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি। আমাদের দেশ স্বাধান হওয়ার আগে ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন দেশ স্বাধীন হলে এদেশে কোনো ভূমিহীন ও গৃহহীন পরিবার থাকবে না। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশে অনেক সরকারের পরিবর্তন হলেও এখন পর্যন্ত সেই ঘোষণা বাস্তবায়ন হয়নি। ভূমিহীনদের বিভিন্ন নীতিমালা থাকলেও ভূমিহীনদের ভাগ্যের কোনো পরিবর্তন দেখা যায়নি। ১৯৯৬ সালে বর্তমান প্রধানমন্ত্রী ভূমিহীনদের জন্য বিভিন্ন নীতিমালা চালু করলেও বাস্তবে সেগুলো সময়ের অভাবে সমাপ্ত করতে পারেনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও ২০২০ সালে সরকার বিভিন্ন নীতিমালা চালু করেছে। এদিকে, ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন করবে বলে আশ্বস্থ্য করে এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেছেন, “দেশে কোনো ভূমিহীন ও গৃহহীন থাকবে না।” ২০২২ সালের ৮ মে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী একই কথা ব্যক্ত করেছেন যে, ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন করা হবে। এছাড়া গত ৮ জুন সংসদে প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন করবে বলেও আশ্বস্থ করেছেন। সবশেষ গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের সময়ও প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন করার আশ্বস্থ্য করেছেন।

আমরা বারবার আশ্বস্থ্য হলেও কার্যত এখন পর্যন্ত আমাদের কোনো স্থায়ী সমাধান হয়নি। আমরা দ্রুত স্থায়ী সমাধান চাই। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে জোর দাবি জানাচ্ছি যে, আমাদের ভূমিহীনদের কথা বিবেচনা করে স্থায়ীভাবে আমাদের ৩ হাজার পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com