মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
“জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি” দেশে শান্তি-শৃঙ্খলা নেই: মোমিন মেহেদী কালিয়ায় ”আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণঢ্য র্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার ও লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বকেয়া ফি–চার্জে প্রার্থীতা বাতিল হবে না, জানালো বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উদযাপন ময়মনসিংহে বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫’ উপলক্ষে সংবাদ সম্মেলন আগামীকাল ১০ ডিসেম্বর সকাল ১১টায় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৫ উদযাপন করছে জাতীয় রাজস্ব বোর্ড নারীর স্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী দ্রুত পাশের দাবিতে আলোচনা সভা

নিষেধাজ্ঞা আছে তবুও যে টেকনিকে পদ্মা সেতুতে মোটরসাইকেল!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২০৩ Time View

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। নিষেধাজ্ঞা সত্বেও মোটরসাইকেল পদ্মা সেতু পার হচ্ছে। তবে মোটরসাইকেল চালিয়ে নয়। পিকআপে তুলে নিয়ে!

সোমবার (২৭ জুন) সকালে দেখা যায়, পিকআপ ভাড়া করে তাতে মোটরসাইকেল তুলে নিয়ে কয়েকজন চালক পদ্মা সেতু পার হচ্ছেন। 

এ বিষয়ে এক মোটরসাইকেল চালক বলেন, সেতুর ওপারে কাজ আছে। সরকার সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু সেতু তো পার হওয়া দরকার। এ কারণে পিকআপে করে এই কায়দায় পার হচ্ছি। 

পিকআপ ভাড়ার বিষয়ে তিনি বলেন, মোটরসাইকেল প্রতি ৪০০ টাকা করে ভাড়া দিতে হচ্ছে।

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর রোববার (২৬ জুন) থেকে গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর অনেকে পদ্মা সেতু দেখতে যাচ্ছেন। কেউ কেউ নির্দেশনা অমান্য করে গাড়ি থেকে নেমে সেতুতে ছবি তোলেন। যানবাহনের বড় অংশ ছিলো মোটরসাইকেল। 

সেতুর মাওয়া প্রান্তে গতকাল সন্ধ্যায় একটি মোটরসাইকেল দুর্ঘটনা হয়। দুর্ঘটনায় আহত দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাতেই সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়, সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। সেতু বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে। তবে কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানানো হয়নি। তাৎক্ষণিকভাবে এর কারণও জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS