1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

জাপানের ‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান’ অ্যাওয়ার্ড পেলেন আবদুল হক

  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২, ৮.৪৫ পিএম
  • ২৮২ Time View

দেশের রিকন্ডিশন্ড গাড়ি আমদানি খাতের পথিকৃৎ ব্যবসায়ী আবদুল হক পেলেন জাপানের ‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান’ (the Order of the Rising Sun, Gold Rays with Rosette) অ্যাওয়ার্ড। ২৩ জুন জাপান দুতাবাসে অনুুষ্ঠিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইতো নাওকি আবদুল হককে এ অ্যাওয়ার্ড প্রদান করেন।

জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নিরলস ও বিশেষ অবদানের জন্য জাপান সরকার এ বছর আরও দুই বাংলাদেশীর সাথে আবদুল হককে এই ‘অর্ডার’ দিয়েছে। বাংলাদেশে জাপানী ব্যবসায়ীদের জন্য উন্নত বিনিয়োগ ও ব্যবসা পরিবেশ সৃষ্টি এবং বাংলাদেশী ও জাপানী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য জাপান সরকার তাকে এই ‘অর্ডার’ দিয়েছে।

‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান’ হচ্ছে ১৮৭৫ সাল থেকে জাপান সরকারের দেয়া সে দেশের প্রথম জাতীয় ডেকোরেশন।

হক’স বে অটোমোবাইলস এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক দেশের রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। তিনি ৩ মেয়াদে বারভিডার প্রেসিডেন্ট ছিলেন।

আবদুল হক বাংলাদেশে রিপাবলিক অব জিবুতির অনারারি কনসুল। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ৮ টি মেয়াদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জাপানিজ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এসোসিয়েশন ইন ঢাকা (জেসিএআইড) এর বিশেষ উপদেষ্টা এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ওউঈঙখ) এর সরকার কর্তৃক নিযুক্ত পরিচালক। তিনি জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) এর প্রাক্তন প্রেসিডেন্ট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com