1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

ইটিএফ চালু হতে যাচ্ছে পুঁজিবাজারে

  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২, ৭.৪৬ পিএম
  • ২৪৮ Time View

দেশের পুঁজিবাজারে চালু হতে যাচ্ছে এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ড বা ইটিএফ।

এ লক্ষ্যে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ডন গ্লোবাল ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে বৈঠক করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২৬ জুন) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও মরিস পটের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, মিজানুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম এবং বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় মরিস পট বাংলাদেশে ইটিএফ চালুকরণের বিষয়ে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দেয়া, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ইটিএফে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

ইটিএফ চালুর ক্ষেত্রে বাজার সৃষ্টিকারী বা মার্কেট মেকার প্রয়োজন হবে, তাই এ ক্ষেত্রে বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি প্রতিষ্ঠান বাজার সৃষ্টিকারী সনদপ্রাপ্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে আলোচনা হয়েছে। বাজার সৃষ্টিকারী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদানের বিষয়েও মরিস পট আগ্রহ প্রকাশ করেন।

বিশেষ উদ্দেশ্যে গঠিত এক ধরনের কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম বা সমন্বিত বিনিয়োগ তহবিলকে বলা হচ্ছে ইটিএফ। এ ধরনের তহবিল থেকে নির্দিষ্ট কিছু শেয়ার বা নির্দিষ্ট সূচক অন্তর্ভুক্ত কোম্পানিতে বিনিয়োগ করা হয়।

মিউচুয়াল ফান্ডের মতো এ তহবিল ব্যবস্থাপনারও দায়িত্বে থাকে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান। ওই সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান তহবিলের অর্থ আইন অনুযায়ী নির্ধারিত শেয়ারে বিনিয়োগ করে। ইটিএফ পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে। সাধারণ বিনিয়োগকারীরা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তহবিলটির ইউনিট কেনাবেচার সুযোগ পাবেন।

এটি মেয়াদি বা বেমেয়াদি উভয় ধরনেরই হতে পারে। তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির বিনিয়োগের সুযোগ রয়েছে এ ধরনের তহবিলে। কোথাও কোথাও এটির বিনিয়োগকে নির্দিষ্ট সূচক বা ইনডেক্সভিত্তিক করা হয়।

বিনিয়োগকারীরা যেন সর্বোচ্চ মুনাফা পান, সে জন্য কমিশনের পক্ষ থেকে ইটিএফ গঠনের ক্ষেত্রে পরিচালন ব্যয় আন্তর্জাতিক মানদণ্ডে সর্বনিম্ন পর্যায়ে রাখার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়।

ইটিএফে বিনিয়োগ তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বৈঠকে বলেন, ‘বাংলাদেশের পুঁজিবাজারে ইটিএফ খুবই জনপ্রিয় একটি বিনিয়োগ পণ্য হিসেবে বিনিয়োগকারীদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করবে।’

তিনি মনে করেন, নতুন এ বিনিয়োগ পণ্যটি এলে তা বাজারের স্থিতিশীলতা, বৈচিত্র্য সৃষ্টি ও তারল্যপ্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘ইটিএফ গঠন ও বাজার সৃষ্টিকারী সনদ প্রদানে আগ্রহী প্রতিষ্ঠানকে কমিশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতাসহ ফাস্ট ট্র্যাক সেবা দেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com