1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Title :
চাঁদাবাজ ও প্রতারক সুফি সাগরকে জেলহাজতে প্রেরণ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান কালিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ প্রাথমিক শিক্ষক নিয়োগে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান মন্ত্রণালয়ের এপেক্স ফুটওয়্যার দেবে ১৫% নগদ, ১৫% বোনাস লভ্যাংশ ডিএসইতে সপ্তাহজুড়ে সূচকের উত্থান, বাজার মূলধনে পতন ডিজিটাল ব্যাংকিংয়ে প্রবেশের অনুমতি পেল ৪ প্রতিষ্ঠান ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার

আইয়ুব খান পদ্মা সেতুতে প্রথম জরিমানা গুণলেন

  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২, ৭.৩২ পিএম
  • ২০৫ Time View

পদ্মা সেতুতে যান চলাচলের প্রথম দিনেই টোল প্লাজায় আট মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে। এদের মধ্যে প্রথম জন আইয়ুব খান। মাদারীপুরের কাঁঠালবাড়ির বাসিন্দা আইয়ুব খান পদ্মা সেতু ঘুরতে এসেছিলেন। পরে সেতু পার হতে গিয়ে তিনি জরিমানার মুখে পড়েন।

রোববার (২৬ জুন) পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজা প্রান্তে ২টার দিকে তাকে জরিমানা করা হয়। তিনিই পদ্মা সেতু পার হতে গিয়ে প্রথমবারের মতো জরিমানা দিয়েছেন বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে।

জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা। তিনি বলেন, হেলমেট না থাকায় আইয়ুব খানকে ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া হেলমেট না পরা, সড়ক পরিবহন আইন অমান্য ও অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে আট মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্দেশক্রমে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অপরাধ অনুযায়ী কাউকে ১০০ আবার কাউকে ২০০ টাকা জরিমানা করা হয়। এখনও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে। সেতুতে ছবি তুললেও জরিমানা করা হবে বলে জানান তিনি।

অর্থদণ্ড পাওয়া আইয়ুব খান বলেন, পদ্মা সেতু এলাকা ঘুরতে এসেছিলাম। পরে ইচ্ছা হলো সেতু পার হবো। তবে টোল প্লাজায় গিয়ে হেলমেট না থাকায় জরিমানার মুখে পড়ি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com