1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

জনপ্রশাসন প্রতিমন্ত্রী: বাংলাদেশ এখন সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত

  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২, ৪.৫৯ পিএম
  • ১৮১ Time View

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সময়ে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রসহ সকল ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ এখন সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এ সফলতা অর্জন সম্ভব হয়েছে।

রোববার (২৬ জুন) দুপু‌রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংযুক্ত দপ্তরগুলোর ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, সরকারিকৃত পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়নের জন্য সরকারি কর্মচারীদের নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেমের সাথে কাজ করতে হবে। প্রতিমন্ত্রী এসময় কর্মদক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে শুদ্ধাচার চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। 

এবছর দপ্তর/সংস্থা প্রধানদের মধ্যে থেকে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আ. কা. মো. দিনারুল ইসলাম, গ্রেড-২ থেকে গ্রেড-৯ ভুক্ত ক্যাটাগরিতে সি.আর অধিশাখার অতিরিক্ত সচিব মো. তোফাজ্জল হোসেন, গ্রেড ১০-১৬ ভুক্ত ক্যাটাগরিতে প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম বিন মঈন, গ্রেড ১৭-২০ ভুক্ত ক্যাটাগরিতে অফিস সহায়ক সাইফুল ইসলাম শুদ্ধাচার পুরস্কার লাভ করেন। 

প্রতিমন্ত্রী পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও একমাসের বেতনের সমপরিমাণ অর্থের থেকে তুলে দেন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com