1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

নতুন জুটি পলাশ-সাদিয়া

  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২, ৪.৪২ পিএম
  • ২৯৭ Time View

মিস্টার হিলার নামে একটি টেলিমেডিসিন অ্যাপের ওভিসিতে অভিনয় করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সিজু খান ও আকাশ হক।

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে জিয়াউল হক পলাশ বলেন—‘শুটিংয়ের অভিজ্ঞতা বলতে গেলে আবারো চার্জডআপ হয়ে যাব। কারণ এই কাজটি করতে গিয়ে একদল নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। একটি নতুন কোম্পানি, নতুন কনটেন্ট, দুজন ফ্রেশ ডিরেক্টর; যাদের মধ্যে অসম্ভব রকমের ডেডিকেশন দেখেছি। পুরোনো মানুষ বলতে কেবল নবীর ভাই ছিলেন। নবী ভাই আমাদের পুরোনো সহযোদ্ধা, ছবিয়ালের শুরুতে আমি নবীর ভাইকে পেয়েছি। সবকিছু মিলিয়ে কাজের অভিজ্ঞতা দারুণ।’

নবাগত সাদিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে পলাশ বলেন, ‘সাদিয়ার সঙ্গে এটা আমার প্রথম কাজ, দারুণ পারফর্ম করেছে। আসলে দিনশেষে আত্মতৃপ্তি নিয়ে বাড়ি ফেরাই সবচেয়ে বড় কথা। প্যাকআপের পরে যখন বাড়ি ফিরছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিলো, যাক এমন একদল মানুষের সঙ্গে কাজটি করতে পেরেছি যারা হাসিমুখে দিনটা শুরু করেছেন আবার হাসিমুখেই আমাকে বাড়ি পাঠিয়েছেন; এই জিনিসটা আমার কাছে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

পলাশের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে সাদিয়া আয়মান বলেন, ‘পলাশ ভাইয়ার সঙ্গে প্রথম কাজ করলাম। পলাশ ভাইয়ার সঙ্গে কাজ করতে পেরে অসম্ভব রকম আরামবোধ করেছি। সেই সঙ্গে সিজু ভাই আর আকাশ ভাইয়ের প্রথম ডিরেকশনের কাজটি করতে পেরেও ভালো লাগছে। ভাইয়াদের জন্য অনেক অনেক শুভ কামনা। ইনশাল্লাহ, সামনে তাদের সঙ্গে আরো ভালো ভালো কাজ করব। এছাড়া যে চরিত্রে অভিনয় করেছি সেটাও আমার জন্য নতুন এক অভিজ্ঞতা ছিল। আশা করছি, দর্শকরাও বেশ পছন্দ করবেন কাজটি।’

গত ২১ জুন ঢাকায় শেষ হয়েছে ওভিসিটির দৃশ্যধারণের কাজ। ছবিয়ালের সহকারী পরিচালক হিসেবে কাজ করা সিজু খান ওভিসি কনটেন্টটির প্রযোজক-পরিচালক। তিনি বলেন—‘ভিন্নধর্মী একটি গল্পের মাধ্যমে জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মানকে একটু আলাদাভাবে উপস্থাপন করতে চেয়েছি। কমার্শিয়াল মার্কেটের জন্য এটা আমার প্রথম কাজ। আমার গুরু, বস মোস্তফা সরয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিশা ভাবির সাপোর্ট এবং অনুমতি ছাড়া এই কাজটি করা সম্ভব ছিল না।’

ওভিসির অন্যতম পরিচালক আকাশ হক বলেন, ‘আগস্ট মাসের শুরুতে মুক্তি পেতে পারে কাজটি। আশা করছি, সব শ্রেণির দর্শকদেরই ভালো লাগবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com