1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বিএনপি চেয়ারপারসন ও মহাসচিব ভালো আছেন

  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২, ৪.৩৬ পিএম
  • ২৫৬ Time View

শারীরিক নানাবিধ জটিলতা ও সম্প্রতি হার্টের ব্লকে রিঙ লাগানোর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মোটামুটি সুস্থ আছেন। পুরোপুরি সুস্থ না হওয়া স্বত্বেও হাসপাতালে করোনা রোগীর চাপ বাড়ায় বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন।

গত ২৪ জুন বাসায় ফেরার পর থেকে তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন দেখা যায়নি। অবস্থা আগের মতো স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

অপরদিকে, গতকাল (শরিবার) দ্বিতীয় বারের মতো করোনা পজিটিভ হওয়ার পর প্রথমে স্কয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রাতে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় চলে যান। এখন তার অবস্থাও ভালো বলে জানা গেছে। 

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান রাইজিংবিডিকে এসব তথ্য জানান।

তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। নতুন করে তার স্বাস্থ্যগত কোনো সমস্যা দেখা দেয়নি। বরং ধীরে-ধীরে উন্নতি হচ্ছে। চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা নিয়মিত গুলশানের বাসভবনে গিয়ে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল কবির বলেন, আমার সঙ্গে ডা. জাহিদ হোসেনের কথা হয়েছে। তিনি জানিয়েছেন, বাসায় আসার পর থেকে তার নতুন করে কোনো স্বাস্থ্যগত জটিলতা তৈরি হয়েনি। তিনি আগের মতোই আছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com