1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Title :
৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত

বিএসইসি-ডন গ্লোবালের বৈঠক: ইটিএফ চালু হচ্ছে শেয়ারবাজারে

  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২, ৪.৩২ পিএম
  • ২৮৪ Time View

শেয়ারবাজারে ইটিএফ (এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ড) প্রোডাক্ট চালুর লক্ষ্যে যুক্তরাজ্যভিত্তিক ডন গ্লোবাল ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে বৈঠক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২৬ জুন) সকালে ডন গ্লোবাল ম্যানেজমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মরিস পটের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বৈঠক শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মরিস পট বাংলাদেশে ইটিএফ চালুকরণের বিষয়ে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদান, নলেজ ট্রান্সফার বা জ্ঞান স্থানান্তরে প্রশিক্ষণ এবং ইটিএফ-এ বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

বিএসইসি জানায়, ইটিএফ চালুর ক্ষেত্রে বাজার সৃষ্টিকারী বা মার্কেট মেকার প্রয়োজন হবে। এক্ষেত্রে বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি প্রতিষ্ঠান বাজার সৃষ্টিকারী সনদ প্রাপ্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে সভায় আলোচনা হয়। বাজার সৃষ্টিকারী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদানের বিষয়েও গ্লোবাল ডনের সিইও মরিস পট আগ্রহ প্রকাশ করেন।

বিনিয়োগকারীরা যেন সর্বোচ্চ মুনাফা পায় সে জন্য কমিশনের পক্ষ হতে ইটিএফ গঠনের ক্ষেত্রে পরিচালন ব্যয় আন্তর্জাতিক মানদন্ডে সর্বনিম্ন পর্যায়ে রাখার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয় বলেও জানায় বিএসইসি।

বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বৈঠকে বলেন, ইটিএফে বিনিয়োগ তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের পুঁজিবাজারে ইটিএফ খুবই জনপ্রিয় একটি বিনিয়োগ পণ্য হিসেবে বিনিয়োগকারীদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করবে।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম মনে করেন, নতুন এ বিনিয়োগ পণ্যটি বাজারে এলে তা বাজারের স্থিতিশীলতা, বৈচিত্র্য সৃষ্টি ও তারল্য প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) গঠন ও বাজার সৃষ্টিকারী সনদ প্রদানের আগ্রহী প্রতিষ্ঠানকে কমিশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতাসহ ফাস্ট ট্র্যাক সেবা প্রদান করা হবে বলে তিনি (বিএসইসি চেয়ারম্যান) প্রতিশ্রুতি দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com