1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Title :
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টাঙ্গাইলে আলেমা ভাসানীর স্মরণসভায় বক্তারা, ‘রাজনীতি মানেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনকল্যাণ করা’ ভিভো ওয়াই৩২ কিনে উপহার জেতার সুযোগ ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন করল আইএফআইসি ব্যাংক টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার—আসাদুল হাবিব দুলু

মেসির প্রিয় কোচ স্প্যানিশ লিগে ফিরছেন

  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২, ১২.৫২ পিএম
  • ১৯৬ Time View

পেপ গার্দিওলা থেকে ডিয়েগো ম্যারাডোনা… লিওনেল মেসির কোচের তালিকায় আছে একগাদা তারকার নামই। তবু মেসির ‘প্রিয়’ হতে পারেননি তাদের কেউ! হয়েছেন তুলনামূলক ‘অখ্যাত’ একজন। তিনি বার্সেলোনার সবশেষ লিগ জয়ী কোচ এর্নেস্তো ভালভার্দে। বার্সার দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি অনেকটা ব্রাত্যই হয়ে গিয়েছিলেন কোচিং থেকে। অবশেষে তিনি সেই স্প্যানিশ লিগেই ফিরছেন, অ্যাথলেটিক বিলবাওয়ের কোচ হয়ে।

গার্দিওলা-ম্যারাডোনারা তো আছেনই, লিওনেল মেসির কোচের তালিকায় আছে ফ্র্যাঙ্ক রাইকার্ড, হোসে প্যাকারম্যান, টিটো ভিলানোভা, লুইস এনরিকে, টাটা মার্টিনো, আলেহান্দ্রো সাবেয়াদের মতো কোচের নাম। তবে মেসির দলের দায়িত্ব হারানোর পর আর্জেন্টাইন মহাতারকার কাছ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায়ী বার্তা পেয়েছিলেন কেবল ভালভার্দেই।

২০২০ সালের ১৩ জানুয়ারি ভালভার্দেকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয় বার্সেলোনা, টানা দুই মৌসুমে লিগ জেতানোর পরও। এরপর মেসি তার ইনস্টাগ্রামে বাস্ক এই কোচকে বিদায়ী বার্তায় লেখেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, জনাব। আমি নিশ্চিত যে আপনি যেখানেই যাবেন সেখানেই দুর্দান্ত কাজ করবেন কারণ, একজন দুর্দান্ত পেশাদার হওয়ার পাশাপাশি আপনি একজন দুর্দান্ত ব্যক্তিও। শুভকামনা এবং ভালোবাসা রইলো।’

মেসিদের দায়িত্ব ছাড়ার সব রকমের কোচিং থেকে সরেই গিয়েছিলেন তিনি। গুঞ্জন ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে যাওয়ার, তবে শেষমেশ তা আর বাস্তবে রূপ নেয়নি। অবশেষে মেসির সাবেক কোচ ভালভার্দে ফিরছেন কোচিংয়ে, জানাচ্ছে ইএসপিএন।

গত শুক্রবার রাতে স্পেনের বাস্ক অঞ্চলের দল অ্যাথলেটিক বিলবাওয়ের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে ভালভার্দেকে আবারও বিলবাওয়ের কোচ হিসেবে আনার ইশতেহার ঘোষণা করা তরুণ উদ্দোক্তা জন উরিয়ার্তে পেয়েছেন ২২ হাজার ভোটের ৪৬ শতাংশ। যার ফলে অন্য দুই প্রতিদ্বন্দ্বী রিকার্ডো বারাকালা ও ইনাকি আরেচাবালেতাকে হারিয়েছেন সহজেই।

‘ইজান অ্যাথলেটিক’ বা ‘অ্যাথলেটিক হও’ স্লোগানে উরিয়ার্তে তার সভাপতিত্বের মূল অঙ্গীকার হিসেবে রেখেছিলেন ভালভার্দেকে। এর আগে দুইবার ক্লাবটির কোচিং করানো এই কোচকে আবারও বিলবাওয়ের কোচ করে আনবেন বলেছিলেন তিনি। সেই উরিয়ার্তের জয়ের পর এখন ভালভার্দের লা লিগায় ফেরার জোর আলোচনা চলছে স্প্যানিশ সংবাদ মাধ্যমে। যদিও ভালভার্দে এই বিষয়ে মুখ খোলেননি এখনো।

২০০৩ থেকে ২০০৫ ও ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ক্লাবটির কোচিং করিয়েছেন ভালভার্দে। এছাড়াও ভ্যালেন্সিয়া, অলিম্পিয়াকোস, ভিয়ারিয়াল, এস্পানিয়ল আর বার্সেলোনার কোচিং করিয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com