শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিলেটে ভোট পড়েছে ৪৮.১৫ শতাংশ, বিজয়ী হলেন যারা বঙ্গদেশে ভালোবাসা দিবসের আমদানী তথ্য এবং একটি চাপা পড়া ইতিহাস – ইমতিয়াজ আহমেদ হবিগঞ্জে বিএনপির ইতিহাস ৪টি আসনেই নিরঙ্কুশ বিজয় আগামীর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান-কে বিজয়ী শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা জেমস আব্দুর রহিম রানা চট্টগ্রামের ১৬টি আসনে বেসরকারিভাবে বিএনপি বিজয়ী হয়েছে ১৪ টি আসনে আর জামাত বিজয়ী হয়েছে ২ টি আসনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে বিএনপির জয় ৮টি, জামায়াত-২, সতন্ত্র-১ দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তারেক রহমান: নিরঙ্কুশ জয়ের পথে বিএনপি! ‎ইসলামপুরে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবুর বড় জয় দুই শতাধিক আসনে বিএনপি, অর্ধশতাধিক আসনে জামায়াত এগিয়ে ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

পাঁচ হাজার কোটি টাকার মূলধন কমলো পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২৭৫ Time View

গত সপ্তাহ দরপতনের মধ্যদিয়ে পার করেছে দেশের পুঁজিবাজার। সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতনের সঙ্গে সঙ্গে কমেছে মূল্যসূচক। এতে গত সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় পাঁচ হাজার কোটি টাকা কমে গেছে।

এর মাধ্যমে নতুন অর্থবছরের (২০২২-২৩) প্রস্তাবিত বাজেটের পর টানা দুই সপ্তাহ পতনের মধ্যে থাকলো পুঁজিবাজার। দুই সপ্তাহের এ টানা দরপতনে ডিএসইর বাজার মূলধন কমেছে আট হাজার কোটি টাকার ওপরে।

গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১৪ হাজার ৩১৬ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫ লাখ ১৯ হাজার ৩১১ কোটি টাকা। অর্থাৎ গেলো সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৪ হাজার ৯৯৫ কোটি টাকা। আগের সপ্তাহে বাজার মূলধন কমে ৩ হাজার ৫৭০ কোটি টাকা। এতে দুই সপ্তাহের টানা পতনে ডিএসইর বাজার মূলধন কমলো ৮ হাজার ৫৬৫ কোটি টাকা।

বাজার মূলধন কমার পাশাপাশি গেলো সপ্তাহে ডিএসইতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম কমার তালিকায় নাম লিখিয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ২৯৭টির। আর ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৯৮ দশমিক শূন্য ৮ পয়েন্ট বা ১ দশমিক ৫৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৫৪ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ৮৪ শতাংশ।

প্রধান মূল্যসূচকের পাশাপাশি গত সপ্তাহে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকও কমেছে। গত সপ্তাহজুড়ে এ সূচকটি কমেছে ২৯ দশমিক ৩৪ পয়েন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ২৪ দশমিক ৪৪ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৪ শতাংশ।

ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচকও গত সপ্তাহে কমেছে। গেলো সপ্তাহে এ সূচকটি কমেছে ২০ দশমিক ৩৩ পয়েন্ট বা ১ দশমিক ৪৫ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ১০ দশমিক ৪৯ পয়েন্ট বা দশমিক ৭৪ শতাংশ।

গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৭৬৪ কোটি ৪৩ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৮৬০ কোটি টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৯৫ কোটি ৫৭ লাখ টাকা বা ১১ দশমিক ১১ শতাংশ।

আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৮২২ কোটি ১৭ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ৪ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন কমেছে ৪৭৭ কোটি ৮৭ লাখ টাকা বা ১১ দশমিক ১১ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৮৭ লাখ ৮ হাজার টাকা, যা মোট লেনদেনের ৮ দশমিক ৩৪ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা শাহিনপুকুর সিরামিকের শেয়ার লেনদেন হয়েছে ১৪৪ কোটি ৮৮ লাখ ৫৫ হাজার টাকা। ১১৯ কোটি ৯১ লাখ ৮৩ হাজার টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং।

এছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশন, আনোয়ার গ্যালভানাইজিং, ফু-ওয়াং ফুড, আইপিডিসি ফাইন্যান্স, আরএকে সিরামিকস, মুন্নু ফেব্রিক্স এবং সাইফ পাওয়ারটেক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS